চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুড়ো বয়সে’ সিনেমায় নিশো, ঈদে মুক্তি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
নিশো ও অন্যান্য শিল্পীদের 'বুড়ো বয়সে' সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জমজমাট আয়োজনে হয়ে গেল অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র মহরত। ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার দাপুটে অভিনেতা নিশোর। ছবিতে তার বিপরীতে থাকছেন অভিনেত্রী তমা মির্জা।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘সুড়ঙ্গ’র মহরত। মৌসুমী মৌয়ের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আফরান নিশো, রাফী, তমা মির্জা, মোস্তফা মনোয়ার। আরও ছিলেন সুড়ঙ্গ-এর দুই প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল।

২৩ বছরের ক্যারিয়ারে প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো। তিনি বলেন, সব সময়ই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করবো। সবচেয়ে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলাম। সুড়ঙ্গ তেমনই। প্রতিটি কাজই চ্যালেঞ্জ ফিল করি। যেহেতু ফিল্ম তাই এতে বাড়তি অ্যাফোর্ড অবশ্যই থাকবে।

নিশো ও অন্যান্য অভিনেতারা 'বুড়ো বয়সে' সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশো আরও বলেন, যারা সুড়ঙ্গ’তে যুক্ত আছেন আমার বিশ্বাস সবার মধ্যে হার্ড ওয়ার্কিং করার মানসিকতা আছে। সবাই ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি।

মজার ছলে নিশো বলেন, বৃদ্ধ বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই। শুটিং শেষে আরও ভালো অভিজ্ঞতা জানাতে পারবো।

ওটিটির বেশ কটি কাজে অভিনেত্রী হিসেবে তমা মির্জাকে নতুন করে পরিচিতি এনে দিয়েছে। তিনি বলেন, নিশো ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতো আর আমি মুগ্ধ হয়ে শুনেছি।

নিশো সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করছেন, ঈদে মুক্তির প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক রায়হান রাফী বলেন, সুড়ঙ্গের গল্প বানাতে সীমাবদ্ধতা ছিল।এটি এমন এক গল্প, যা শুধু পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। শক্তিশালী প্রযোজক দরকার হয়। আমরা প্রডিউসার বলতে যেটা বুঝি। কে অভিনেতা হবে কে অভিনেত্রী হবে কোথায় পোস্ট হবে, কোন ক্যামেরা দিয়ে শুট হবে, তাকে কষ্ট করে বুঝতে হয় না, সে নিজেই সব বুঝে।

৫ মার্চ থেকে সুড়ঙ্গ সিনেমার শুটিং শুরু হবে সিলেটে। টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ হবে। মুক্তি পাবে চলতি বছর ঈদুল আজহায়।

Tags: আফরান নিশোচরকিতমাতমা মির্জানিশোপ্রযোজকরাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
Previous Post

ভুলের কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

Next Post

মাসব্যাপী অমর একুশে বইমেলা শেষ হয়েছে

Next Post
অমর একুশে বইমেলা শেষ, হাজারো পাঠক বই কিনতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসব্যাপী অমর একুশে বইমেলা শেষ হয়েছে

বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ার খবরের সঙ্গে বিদ্যুৎ তারের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাড়ল গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT