চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কার সেঞ্চুরিতে সিরিজ লঙ্কানদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 31, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে লঙ্কান বোলার উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দিলশান মাদুশঙ্কার হ্যাটট্রিকে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে রোডেশিয়ানদের পাত্তাই দেয়নি লঙ্কানরা। পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। 

রোববার হারারেতে টসে জিতে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৭৭ রান তোলে তারা। জবাবে নেমে ৫ উইকেটে তিন বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চারিথ আসালাঙ্কার দল।

রোডেশিয়ানদের দেয়া ২৭৮ রানের লক্ষ্যে নেমে শুরুটা খারাপ হয়নি লঙ্কানদের। উদ্বোধনীতে আসে ৪৮ রান। ১০.৪ ওভারে নুয়ানিদু ফের্নান্দোকে ফেরান ব্রেড ইভান্স। লঙ্কান ওপেনার ২৭ বলে ১৪ রান করেন। ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫ রান করে ফিরেন কুশল মেন্ডিস।

সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন নিশাঙ্কা। দলীয় ১৪৬ রানে সাদিরা ফিরে যান ৩১ রান করে। পরে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৯০ রান যোগ করেন নিশাঙ্কা। দলীয় ২৩৬ রানে নিশাঙ্কা ফিরে যান। ১৬ চারে ১৩৬ বলে ১২২ রান করেন। লঙ্কান ওপেনারের ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি এটি।

জয় থেকে ৬ রান দূরে থাকতে আসালাঙ্কা ফিরে যান। লঙ্কান অধিনায়ক ৬১ বলে ৭১ রান করেন। পরে কামিন্দু মেন্ডিসকে নিয়ে জয় নিশ্চিত করেন জানিথ লিয়ানেগে। কামিন্দু ৫ রানে এবং লিয়ানেগে ১৯ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে ব্রেড ইভান্স ও রিচার্ড এনগারাভা দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৫ রান। ৯.৪ ওভারে ব্রায়ান বেনেট ২৯ বলে ২১ করে আউট হলে জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে বেন কারেন ও ব্রেন্ডন টেইলর মিলে যোগ ৬১ রান। টেইলর ২০ রানে ফিরলে জুটি ভাঙে। ১৫০ রানে কারেন ফিরে যান। ৯৫ বলে ৭৯ রান করেন তিনি।

লঙ্কানদের হয়ে দুশমন্থ চামিরা ৩ উইকেট নেন। আসিথা ফের্নান্দো নেন ২ উইকেট।

Tags: জিম্বাবুয়েলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

এই সফর চীন বাংলাদেশ বন্ধুত্বে নতুন প্রেরণা জুগিয়েছে: নাহিদ ইসলাম

Next Post

মৌসুমের প্রথম হার আর্সেনালের, জয় পেল লিভারপুল

Next Post
লিভারপুল ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের প্রথম হার আর্সেনালের, জয় পেল লিভারপুল

প্রখ্যাত সংগীতজ্ঞ মুস্তাফা মনোয়ারের ৯০তম জন্মদিনে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি মুস্তাফা মনোয়ারের ৯০তম জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT