চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরমুজ কেনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জখম তরুণের মৃত্যু

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
2:47 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
Young man wearing sunglasses outdoors on a sunny day. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় তরমুজ কেনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে হামলায় গুরুতর জখম নিপুন সাহা (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন, নিপুন সাহার মরদেহের পাশে থাকা তার মা কাজল রাণী সাহা।

নিহত নিপুন সাহা চুয়াডাঙ্গার বড়বাজার পাড়ার স্থায়ী বাসিন্দা কৃষ্ণ সাহার ছেলে। তিনি আরও জানান, রাজশাহীতে নিপুনের মরদেহের ময়নাতদন্তের পর পুলিশের অনুমতি সাপেক্ষে সেখান থেকে মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হবেন।

শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের টাউন ফুটবল মাঠের সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় নিপুন সাহাকে।

স্থানীয়রা জানান, ওই রাতে তাকে দা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি নির্মমভাবে কুপিয়ে ফেলে যায়।

ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী রেফার্ড করা হয়। নিপুনের পরিবার রাজশাহীতে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতি নেন। সেখানেই তার চিকিৎসা চলছিলো।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, শুক্রবারের তরমুজ বিক্রি সংক্রান্ত ঘটনায় আগের বিরোধ থেকেই এই হামলা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার তদন্ত চলছে, জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো করা হয়নি।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড় বাজারে একটি তরমুজ কিনে সাদা হওয়ায় ফেরত দিতে গিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। রাতে বিক্রেতা পক্ষের রুবেল ইসলাম রুবু ও আমিরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। নিপুন ওই ঘটনার সময় রুবেল ও আমিরুলের পক্ষে থাকায় তাকেও একা পেয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

Tags: চুয়াডাঙ্গামারা গেছে
Previous Post

নির্বাচনের ব্যালট পেপার বিষয়ে বিজি প্রেসের সঙ্গে ইসির বৈঠক

Next Post

বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন

Next Post
প্রকল্পের উদ্বোধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা নদীর তীরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্বোধন

রণবীর ও দীপিকা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন ভেঙেছিলো রণবীর-দীপিকার প্রেম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT