চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫০ হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 27, মে 2026
in বিনোদন
A A
ঈদের ৯ সিনেমার মুক্তির জন্য প্রস্তুত বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব। প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে জমে উঠেছে ঢাকাই সিনেমার বাজার। তবে প্রেক্ষাগৃহের তুলনায় সিনেমার সংখ্যা বেশী হওয়ার অধিকাংশ সিনেমাই ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র ব্যবসায়ীরা।

এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে রকস্টার, মাসুদ রানা, রইদ, মালিক, বনলতা সেন, পিনিক, তছনছ, অফিসার, ইউনিভার্সিটি অব চানখারপুর। চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, এবার সবমিলিয়ে সাড়াদেশে দেড়শো’র কাছাকাছি সিনেমা হলে নয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল মনে করেন, ঈদকে কেন্দ্র করে সবাই একসঙ্গে সিনেমা মুক্তির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দীর্ঘমেয়াদে প্রযোজকদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, এতগুলো সিনেমা একসাথে আসা ঠিক না। সারাবছর আমরা ছবি পাই না, অথচ ঈদ এলেই মুক্তির হুড়োহুড়ি লাগে। আমরা ম্যাক্সিমাম সিনেমা চালাবো। দর্শক যেসব সিনেমা বেশী পছন্দ করবে সেগুলো লং রান করবে।

শাকিব খানকে নিয়ে নতুন নির্মাতার বাজি ‘রকস্টার’

শাকিব খান অভিনীত রকস্টার ঈদের আলোচিত সিনেমাগুলোর একটি। সিনেমাটি পরিচালনা করেছেন নতুন নির্মাতা আজমান রুশো। ইতোমধ্যে সিনেমাটির ‘পিরিতি’ ও ‘আমাকে ভাসিয়ে দাও’ গান প্রকাশ হয়েছে। পাশাপাশি এসেছে দুটি টিজার। দ্বিতীয় টিজারে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েককে। সিনেমাটির পোস্টার, অ্যানিমেশন টিজার ও অফিসিয়াল টিজারও প্রকাশ হয়েছে। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রকাশিত ঝলকগুলোতে শাকিব খানকে নতুন লুকে দেখা গেছে। জানা যায়, একশো-এর কাছাকাছি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বইয়ের পাতা থেকে এবার সিনেমায় ‘মাসুদ রানা’

সৈকত নাসির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম ও জাজের সিনেমা ‘মাসুদ রানা’ নিয়েও দর্শকদের কৌতূহল রয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও ও সৈয়দা তিথি অমনি। আনোয়ার হোসেনের লেখা সেবা প্রকাশনীর জনপ্রিয় স্পাই থ্রিলার বইয়ের আদলে প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পরে এসেছে ‘মাসুদ রানা গান রিলোড’ শিরোনামের একটি টিজার ও ট্রেলার।

‘হাওয়া’ নির্মাতার দ্বিতীয় নির্মাণ ‘রইদ’

‘হাওয়া’ খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত রইদ নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। ট্রেলারের পাশাপাশি প্রকাশ হয়েছে তিনটি গান—রইদে আইলা গা জুড়াইতে, মন ছাড়া কি এবং রহে না। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। এতে অভিনয় করেছেন নাজিফা তুশি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় আসে সিনেমাটি। এখন গান প্রকাশ ও বিভিন্ন কনসার্টের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে পুরো টিম।

আরিফিন শুভ অভিনীত গ্যাংস্টার গল্পের ছবি ‘মালিক’

ঈদে মুক্তির তালিকায় রয়েছে মালিক। এতে জুটি হয়েছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। ইতোমধ্যে প্রকাশ হয়েছে দুটি পোস্টার ও অফিসিয়াল ট্রেলার। প্রথম পোস্টারে শুভকে দেখা গেছে অ্যাকশন লুকে। আর দ্বিতীয় পোস্টারে ধরা দিয়েছেন রোমান্টিক আবহে। সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। গল্পে মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই করতে গিয়ে একজনকে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠতে দেখা যাবে।

জীবনানন্দ দাশকে নিয়ে মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’

সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন সিনেমাটিও ঈদে মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাস্তবতা ও রূপকের মিশেলে তৈরি সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। কবি জীবনানন্দ দাশের চরিত্রে আছেন খায়রুল বাসার। সিনেমাটির টিজার, ট্রেলার এবং ‘এখানে কেউ নেই’ গানটি ইতোমধ্যে প্রকাশ হয়েছে।

ছাত্ররাজনীতির অন্যরকম উপস্থাপন ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি ও তরুণদের বাস্তব জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়েদ, ইফাদ হাসান ও নিলয় বালা। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবেও জিতে নেয় হীরালাল সেন পদক। নির্মাতা আকাশ হক চ্যানেল আই অনলাইনকে জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে, শেষ পর্যন্ত না হলে দ্বিতীয় সপ্তাহে আমরা মুক্তি দিতে চাই।

পিনিক

পিনিক সিনেমায় জুটি হয়েছেন শবনম বুবলি ও আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। ইতোমধ্যে দুটি পোস্টার ও ট্রেলার প্রকাশ হয়েছে। এর আগেও কয়েকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে আসেনি। কতো হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেটা এখনো নিশ্চিত করেনি কেউ।

তছনছ ও অফিসার

বলিউড আলম খোকন এই দুটি সিনেমা পরিচালনা করেছেন। এরমধ্যে ‘তছনছ’-এ অভিনয় করেছেন মুন্না খান ও ববি, সিনেমাটি ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। অন্য ছবি ‘অফিসার’-এ রয়েছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি। এই সিনেমা কতো প্রেক্ষাগৃহে আসছে, সেটা এখন পর্যন্ত জানা যায়নি।

Tags: ঈদের সিনমোতছনছদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলপিনিকবনলতা সেনমালিকমাসুদ রানারইদরকস্টারলিড বিনোদন
Previous Post

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত সাড়ে ২৯ হাজার জনবল

Next Post

কাতার বিশ্বকাপের ৯ তারকাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মরক্কো

Next Post
মরক্কো ফুটবল দল বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে একসাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের ৯ তারকাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মরক্কো

ছাগলের নাম নবাব সিরাজউদ্দৌলা, বিছানা ছাড়া ঘুমায় না. Channel i News - চ্যানেল আই নিউজ

বিছানা ছাড়া ঘুমায় না, তাই ছাগলের নাম ‘নবাব সিরাজউদ্দৌলা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT