চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

common by common
4:33 অপরাহ্ন 14, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ও উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সন্ধ্যা সোয়া ৭টায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

তিনি জানান, ভবনের ভেতরে বিপুল পরিমাণ কেমিক্যাল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে । এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

তালহা বিন জসীম আরও বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের সাততলা ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। সেখানে থাকা রাসায়নিক গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইডসহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

Tags: অগ্নিকাণ্ড
Previous Post

ছোলা-সয়াবিনে তৈরি বাংলাদেশী খাবার বিশ্বসেরা উদ্ভাবনের স্বীকৃতি পেল

Next Post

ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

Next Post
ব্যক্তি হাতে প্রণাম করে বসে, পাশে বিভিন্ন ক্রেডিট কার্ড ও গিনেস রেকর্ডের উপকরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

একত্রে হাস্যোজ্জ্বল পরিবারের সদস্যরা, একটি আধুনিক অভ্যন্তরীণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ হাজার কোটির সম্পত্তি বণ্টন নিয়ে কাপুর পরিবারে অশান্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT