চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন নীলফামারীর তিন আইনজীবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতের বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি, সহসভাপতিসহ তিন আইনজীবী।

এই তিন আইনজীবী হলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক, সহসভাপতি মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে নিঃশর্ত তারা ক্ষমা চাইলে আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারী দিন ধার্য করেন। এবং ওইদিনও এই তিন আইনজীবীকে হাইকোর্টে হাজির থাকতে বলা হয়েছে।

আদালতে নীলফামারীর আইনজীবীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুর নূর দুলাল ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় গত বছরের ২৮ নভেম্বর হাজতি আসামির জামিন নামঞ্জুর এবং অপর আসামিদের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১–এর বিচারক মো. গোলাম সারোয়ার। এই আদেশ ঘোষণার সঙ্গে সঙ্গে ওই মামলায় নিয়োজিত তিন আইনজীবীসহ তাদের অপর সহযোগী আইনজীবীরা ‘মারমুখী ও আক্রমণাত্মক ভঙ্গিতে এজলাসের টেবিল চাপড়িয়ে বিকট শব্দে’ বিচারকের প্রতি বিভিন্ন উক্তি করে হামলা করার প্রয়াস চালান বলে বিচারক মো. গোলাম সারোয়ার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কাছে একটি চিঠি পাঠান। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠাতে নির্দেশ দেন। সে ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য এলে হাইকোর্ট নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি, সহসভাপতিসহ তিন আইনজীবীর প্রতি আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। সেই সাথে ৮ ফেব্রুয়ারি এই তিন আইনজীবীকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়ে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

Tags: আইনজীবীনীলফামারীবিচারকহাইকোর্ট
Previous Post

চলে গেলেন প্রথাবিরোধী সাহিত্যিক সুবিমল মিশ্র

Next Post

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ আটক ১

Next Post
আটক ব্যক্তির ছবি, পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ আটক ১

রাভিনা ও অক্ষয় কুমার একসঙ্গে ছবি, প্রেমের সম্পর্কের গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়ের সঙ্গে বাগদানের কথা 'ভুলে গেছেন' রাভিনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT