চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে রিলস-শর্টস তৈরী বন্ধে সোচ্চার নিলয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in বিনোদন
A A

সম্প্রতি প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের চলমান শুটিং কিংবা মহড়ার ক্লিপ ও দৃশ্যগুলো অফিসিয়ালি প্রকাশের আগেই ফাঁস হতে দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে, এমনকি ক্লাইম্যাক্স দৃশ্যও শিল্পী বা পরিচালকের অনুমতি ছাড়াই ফেসবুকে ফাঁস হয়ে যাচ্ছে। এ নিয়ে সতর্ক বার্তা দিলেন ছোটপর্দার তারকা অভিনেতা নিলয় আলমগীর।

শুটিং ইউনিট থেকে অনুমতি ছাড়া পর্দার পিছনের দৃশ্য (বিটিএস) ফাঁস হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিলয়। যা প্রায়ই শিল্পী ও ক্রু সদস্যদের অজান্তেই ভাইরাল হয়ে যায়। এমন ফাঁস হওয়া ভিডিওগুলোর মধ্যে অনেক সময় গুরুত্বপূর্ণ দৃশ্যও অন্তর্ভুক্ত থাকে, যা সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।

বুধবার (৩০ জানুয়রি) ফেসবুকে এক পোস্টে শুটিং সেট, মেকআপ রুমে রিলস, শর্টস ও ভিডিও তৈরি করতে নিষেধ করেছেন অভিনেতা।

নিলয় লেখেন,“আমার সকল সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইটগ্র্যাফার, এসিস্ট‍্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক‍্যামেরা টিম, চ‍্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে, এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস, শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন‍্যবাদ।”

এর আগেও বেশ কয়েকজন শিল্পী এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে যে বারবার অনুরোধ করা সত্ত্বেও শুটিং ইউনিটের সদস্যরা অনেক সময় এই ধরনের ক্লিপ ফাঁস করেছেন। অনেক ক্ষেত্রে, সবাই একে অপরের পরিচিত হওয়ায় আপত্তি জানানোও কঠিন হয়ে পড়ে। তবে এবার সরাসরি অভিযোগ না এনে, নিলয় আলমগীর ফেসবুকের মাধ্যমে কড়া বার্তা দিলেন।

Tags: অভিনেতানাটকনিলয়নিলয় আলমগীররিলসলিড বিনোদন
Previous Post

চুক্তি সেরে নেইমার জানালেন কেন সান্তোসে ফিরলেন

Next Post

৯ মাস সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ: পরিবর্তন কি সম্ভব?

Next Post
সেন্টমার্টিনের সৈকত ও নৌকা, শান্ত ও প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস সেন্টমার্টিনে ভ্রমণ বন্ধ: পরিবর্তন কি সম্ভব?

ডিএমপি কমিশনার বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT