চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ ঘণ্টা বিমানবন্দরে আটকে লিবিয়া ম্যাচ বয়কট নাইজেরিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
অবসর সময়ে বিমানবন্দরে বসে একজন যুবক, হেডফোন পরা, অপেক্ষারত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকান নেশনস কাপের বাছাই খেলতে লিবিয়ার উদ্দেশে উড়াল দিয়েছিল নাইজেরিয়া। দেশটিতে নামার পর বিমানবন্দরে ১৬ ঘণ্টার বেশি সময় ধরে খাবার-পানি ছাড়া আটকে ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড়রা। ভোগান্তিতে রাখার প্রতিবাদে লিবিয়ার বিপক্ষে ম‍্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে দলটি।

লিবিয়ার বেনগাজিতে স্বাগতিকদের বিপক্ষে খেলার কথা ছিল নাইজেরিয়ার। ভেন‍্যু থেকে আড়াইশ কিলোমিটার দূরে আল আবরাক বিমানবন্দরে ১৬ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয় ফুটবলারদের। ম্যাচ থেকে নিজেদের সরিয়ে দেশে ফিরে যাচ্ছেন তারা।

নাইজেরিয়া অধিনায়ক উইলিয়াম ট্রস্ট-একং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নিশ্চিত করেছেন। পরিস্থিতির বর্ণনা করে একাধিক পোস্টের পাশাপাশি বেশকিছু ছবিও শেয়ার করেছেন।

ম্যাচ না খেলার বিষয়ে উইলিয়াম বলেছেন, ‘অধিনায়ক হিসেবে, দলের সঙ্গে ঐক‍্যবদ্ধ আছি। আমরা ঠিক করেছি, এই ম‍্যাচ খেলব না। এইযে আমাদের কথা বলার সময় বিমানে জ্বালানি ভরা হচ্ছে, দ্রুতই নাইজেরিয়ার উদ্দেশে আমাদের যাত্রা শুরু হবে।’

‘আমরা নিজেদের সম্মান করি এবং প্রতিপক্ষকেও সম্মান করি, যখন তারা নাইজেরিয়ায় অতিথি হিসেবে আসে। ভুল হতেই পারে, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত কাজের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের কোনো সম্পর্ক নেই। এ ধরনের আচরণের পর তারা পয়েন্ট পাক। আমরা সড়কপথে ভ্রমণ মেনে নেব না, এমনকি নিরাপত্তার স্বার্থেও এটা ঠিক নয়। আমরা ভাবতেও পারছি না, কেমন হোটেল কিংবা খাবার দেয়া হবে যদি আমরা যাত্রা অব্যাহত রাখি।’

pic.twitter.com/UrMAawFdQb

— William Troost-Ekong (M.O.N) (@WTroostEkong) October 14, 2024

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) বলেছে, দলের চার্টার্ড ফ্লাইটের গন্তব‍্য ছিল বেনগাজি। তবে কোনো বিকল্প বাহনের ব‍্যবস্থা না রেখেই গতিপথ পাল্টে সেটাকে অনেকদূরে আল আবরাক আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়।

এনএফএফ ডিরেক্টর অব কমিউনিকেশনস আদেমোলা ওলাজিরে বলেছেন, ‘খেলোয়াড়রা ম্যাচে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এনএফএফ কর্তারা তাদের নাইজেরিয়ায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলকে (সিএএফ) আনুষ্ঠানিক অভিযোগও দিয়েছে এনএফএফ।’

এই ঘটনা ইচ্ছাকৃত নয়, দাবি করেছে লিবিয়ান ফুটবল ফেডারেশন। তারা নাইজেরিয়াকে পরিস্থিতি উপলব্ধি করার আহ্বান জানিয়ে বলেছে, এটা নাশকতা নয়। এই বিষয়ে সিএএফ এখনও কোনো মন্তব্য করেনি।

গত শুক্রবার প্রথম লেগের ম্যাচে নাইজেরিয়ার ঘরের মাঠে ১-০ গোলে হারে লিবিয়া। ম্যাচের পর লিবিয়া অভিযোগ করেছিল, নাইজেরিয়া ভ্রমণে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাদের। লিবিয়ার অধিনায়ক ফয়সাল আল-বাদরি দাবি করেন, এনএফএফ তাদের নির্বিঘ্নে চলাচল করতে দেয়নি। সেই ঘটনার রেশ ধরেই নাইজেরিয়ানদের সঙ্গে এমন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: নাইজেরিয়ালিবিয়াসিএএফ
Previous Post

বাবা সিদ্দকীর পর প্রাণনাশের হুমকিতে সালমান খান, বাড়ল নিরাপত্তা

Next Post

বিসিবি সভাপতির নেতৃত্বে বিপিএল গভর্নিং কাউন্সিল

Next Post
বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় বিসিবি সভাপতির ভাষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতির নেতৃত্বে বিপিএল গভর্নিং কাউন্সিল

শিক্ষা মন্ত্রণালয় লোগো, বাংলাদেশের শিক্ষা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT