চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে ভালো করে ওয়ানডের হতাশা ভুলতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 27, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন খেলোয়াড় সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতে ভারতের মাটিতে এবছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে লাল-সবুজদের। হতাশা ভুলে ক্যারিবীয়দের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেস অধিনায়কের আশা, টি-টুয়েন্টিতে ভালো করে ওয়ানডের হতাশা কাটানো।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার রাতে ওয়ার্নার পার্কে স্বাগতিকদের মুখোমুখি হবেন জ্যাতি-রাবেয়ারা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মাঠের লড়াই।

বিসিবির ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা তো আছে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। প্রত্যেকের ইচ্ছা ছিল জয়ের। দ্বিতীয় ম্যাচ জেতার পর একটা আশা ছিল যেন সিরিজ জিততে পারি এবং বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারি।’

‘দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। তাই পুরো দলই হতাশ। এখন আমাদের সামনে যেহেতু টি-টুয়েন্টি সিরিজ, আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। যদি টি-টুয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দল হিসেবে আমাদের অনেক বেশি উজ্জীবিত করবে।’

‘ওয়ানডে সিরিজের পর আমার যেটা মনে হয়, দল হিসেবে এখানে গোছানো ক্রিকেট খেলাটা মূল। দল যে মানসিকভাবে একটু ডাউন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটা ভালো ফল পেতে হবে। আমাদের দলের যে মানসিক অবস্থা, সেটার উন্নতি করার একটা সুযোগ এখন। যেটা টি-টুয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলার মাধ্যমেই হবে।’

Tags: ওয়েস্ট ইন্ডিজজ্যোতিনিগার সুলতানাবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

সাজেক ভ্যালিতে যাওয়ার পথে গাড়ি উল্টে ৮ পর্যটক আহত

Next Post

তীব্র বিতর্কের মুখে বাদ পড়ল ‘ছাভা’র সেই গান

Next Post
নাটকীয় নাচের দৃশ্যে এক ব্যক্তি হাসিমুখে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র বিতর্কের মুখে বাদ পড়ল ‘ছাভা’র সেই গান

আইসিসি বর্ষসেরা বুমরাহের ছবি, ক্রিকেটে তার অসাধারণ পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে আইসিসির বর্ষসেরা বুমরাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT