চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর হরর সিনেমায় নিধির নতুন চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 18, আগস্ট 2025
in বিনোদন
A A
অ্যান্ডহার সিনেমার অভিনেতা নিধি ছবি, বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ নির্মাণের পর রায়হান রাফী নতুন ছবিতে হাত দিয়েছেন। এটির নাম ‘আন্ধার’, যা ভৌতিক (হরর) জনরার। ছবিতে নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ, সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। নায়িকা হিসেবে জুটি বাঁধবেন লাক্স চ্যানেল আই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি।

এদিকে নতুন খবর হলো, ‘আন্ধার’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) করতে যাচ্ছেন আরাফাত মহসিন নিধি, যিনি এর আগে রাফীর তুফান,তাণ্ডব-এর মিউজিক দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

নিধি জানান, ‘আন্ধার’ প্রজেক্টটি অনেক ইন্টারেস্টিং। এটি হরর জনরার ছবি, যা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। হরর সিনেমার মিউজিকের মাধ্যমে দর্শককে গল্পের টেনশন ও ভয়ের অনুভূতি দিতে চাই।

‘তাণ্ডব’-এর আগে ‘বরবাদ’ সিনেমায় দারুণ প্রশংসিত হয়েছে নিধির বিজিএম। অ্যাকশনধর্মী সিনেমাতে বিজিএম করার পর হরর জনরাতেও নিজের সক্ষমতার প্রমাণ রাখতে মরিয়া নিধি।

তিন বলেন,যেহেতু হরর জনরার মিউজিক করতে হবে, রাতের বেলা স্টুডিওতে কাজ করতে একটু ভয় লাগতেও পারে!বিশ্বব্যাপী হরর ছবির সাউন্ড ডিজাইন এবং আমাদের স্থানীয় মিথ ও গল্পের অভিজ্ঞতা দিয়ে ‘আন্ধার’-এর মিউজিক স্কোর করবো। এটি আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ।

আরো পড়ুন-
রাফীর ‘আন্ধার’-এ সিয়ামের নায়িকা হচ্ছেন তুষি

রাফীর ভৌতিক ছবিতে সিয়াম!

নিধি রাফীর সঙ্গে আগের ছবিগুলোতে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করেন এবং বলেন, “দামাল, সুড়ঙ্গ, তুফান ও তাণ্ডবে আমরা একসঙ্গে কাজ করেছি। রাফীর সঙ্গে বোঝাপড়া আছে। এবার হরর জনরার নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে চাই।”

এর পাশাপাশি নিধি শাকিব খান অভিনীত একটি আসন্ন রোজার ঈদের ছবিতেও ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন। নির্মাতা ও প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

‘আন্ধার’-এর গল্প তৈরি করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শুটিং আগামী মাসে শুরু হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী, দুই ঈদ ছাড়া মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।

Tags: আন্ধারচঞ্চল চৌধুরীতাণ্ডবতুষিবরবাদরাফীরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসিয়ামহরর
Previous Post

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ প্রত্যাহার

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ প্রত্যাহার

বাংলাদেশ থেকে পাড়ার টাকা সংগ্রহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অর্থনৈতিক খাতে হরিলুট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT