চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের পিএসজি ছাড়তে চাওয়ার খবর ‘ভুয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 09, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার পিএসজি ছাড়ার খবরের ভুয়া গুজব নিয়ে ফুটবল মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তির মেয়াদ শেষের আগেই নেইমার পিএসজি ছাড়তে চান বলে গণমাধ্যমে খবর বের হয়। সেখানে আরও বলা হয়, ৩১ বর্ষী ফুটবলার আবারো বার্সেলোনায় ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। এমন খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর নেইমারের বাবা বিষয়টির সত্যতা নেই বলে সাফ জানালেন।

ব্রাজিলিয়ান তারকার বাবা এবং এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোস নিশ্চিত করেছেন, ক্লাব ছাড়া সংক্রান্ত কোনো চিঠি পিএসজির কাছে পাঠানো হয়নি। ভুয়া খবর ছড়ানোয় ফরাসি গণমাধ্যম লেকুইপে’কে তিনি লে’ফেক বলেও আখ্যায়িত করেন।

ব্রাজিলের এক টিভি চ্যানেলে নেয়া সাক্ষাৎকারে নেইমারের বাবা বলেন, ‘আমি নিশ্চিত করছি দলবদল যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। এমন তথ্য কেন সামনে আনা হয়েছে, সেই উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। এরপর তোপের মুখে পড়েন নেইমার। পিএসজির কট্টরপন্থী ‌‘আল্ট্রাস’ সমর্থকগোষ্ঠী প্যারিসে তার বাড়ির সামনে বিক্ষোভ করে। এ ঘটনায় হতাশ হয়ে বার্সেলোনায় ফেরার জন্য ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় চাপ দিচ্ছেন বলে খবর রটে যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে গোড়ালির চোটে লম্বা সময়ের জন্য নেইমার মাঠ থেকে ছিটকে যান। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য খেলায় ফিরেছেন।
সাউথ কোরিয়ার দল জিওনবুকের বিপক্ষে পিএসজি ৩-০ গোলে পাওয়া জয়ের ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করেন।

এদিকে, কাইলিয়ান এমবাপের ফ্রেঞ্চ ক্লাবটিতে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেক্ষেত্রে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ডেরায় নেইমার থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে মাঠে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।

Tags: নেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
Previous Post

বন উজাড় বন্ধে একজোট হয়েছে অ্যামাজন বেষ্টিত দেশগুলো

Next Post

অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট

Next Post
খালেদা জিয়া বাসায় ফিরেছেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযোগ গঠন বাতিলে খালেদার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, বৈঠক চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় রাজ্যসভা নেতা পীযূষ গয়ালের সঙ্গে আওয়ামী প্রতিনিধি দলের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT