চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের ‘নরকে’ খুশি আছেন এনরিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার নতুন ফুটবল জার্সি পরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেইন্ট জার্মেইনের দুই বছর নেইমার জুনিয়র এবং লিওনেল মেসি ‘নরক’ বাস করেছিলেন। সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি ছিল পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমারের। তবে ব্রাজিলিয়ান তারকার এমন বক্তব্যকে নাকচ করে দিয়েছেন ক্লাবটির বর্তমান ম্যানেজার লুইস এনরিকে।

পার্ক ডে প্রিন্সেসের নতুন দায়িত্ব নিয়ে খুব স্বাচ্ছন্দে সময় কাটানো স্পেনিয়ার্ড এনরিকে বলেছেন, ‘এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি এর মধ্যে যেতে চাই না। আমি আমার অভিজ্ঞতা আপনাদের বলতে পারি, প্রকৃতপক্ষে আমি খুশি আছি। আমার মনে হচ্ছে আমি এমন একটি দলের দায়িত্বে আছি যেখানে সবাই আমাকে শতভাগ বিশ্বাস করে।’

 

৩১ বর্ষী নেইমার নিজ ক্লাবের সমর্থকদের দ্বারা বেশ কয়েকবার দুয়োধ্বনির মুখোমুখি হয়েছিলেন। বাদ যায়নি বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। সেই সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, ‘আমরা প্যারিসে নরকে বাস করতাম। আমরা সেখানে চ্যাম্পিয়ন হতে এবং ইতিহাস তৈরি করতে যোগ দিয়েছিলাম। এজন্যই আমি এবং মেসি একসাথে খেলা শুরু করি। দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি।’

নেইমার ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ২২২ মিলিয়ন ইউরোয় ছয় বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ফরাসি ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি। অধিকাংশ সময় চোটে পড়ে সাইডবেঞ্চে সময় কাটাতে হয়েছে সেলেসাও তারকাকে। ছয় বছরের ক্যারিয়ারে নেইমার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে ১৭৩টি ম্যাচ খেলেছিলেন, করেছিলেন ১১৮ গোল। দল বদলের সদ্য শেষ হওয়া মৌসুমে পাড়ি জমিয়েছেন সৌদির প্রো লিগের ক্লাব আল হিলালে।

মেসি এ সময়ে দুটি লিগ শিরোপা জিতলেও ক্লাবকে কাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে পারেননি। চুক্তির মেয়াদ শেষে  ফ্রি এজেন্ট হয়ে ২০২৩-২৪ মৌসুমে যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে।

Tags: আর্জেন্টিনাআল হিলালএনরিকেনেইমারপিএসজিব্রাজিলমেসিলিগ ওয়ানলিড স্পোর্টসস্পেন
Previous Post

বিকাশ-এর ক্যাশ পিকআপ সেবা ব্যবহার করবে রেনেটা লিমিটেড

Next Post

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

সিনোভ্যাকের টেস্টিং কিটের ডেলিভারি অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু পরীক্ষায় ২০ হাজার টেস্টিং কিট দিলো সিনোভ্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT