চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের বার্সা ছাড়ার কারণ জানালেন নেইমারের বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও মেসি ফুটবল ম্যাচে আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে চার বছর জুটি বেধেছিলেন নেইমার জুনিয়র। ক্যারিয়ারে দারুণ সময় কাটিয়ে ২০১৭ সালে কাতালান ক্লাবটিকে বিদায় জানিয়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে যান ব্রাজিল তারকা। যা দলবদলের ইতিহাসে গড়েছিল বিশ্বরেকর্ড। গতবছর ফরাসি ক্লাবটি ছেড়ে সৌদি আরবের আল হিলালে গেছেন ৩২ বর্ষী তারকা। এতদিন পর ছেলের বার্সেলোনা ছাড়া নিয়ে কথা বলেছেন বাবা নেইমার সিনিয়র। জানিয়েছেন, বার্সায় মেসির জায়গা না নিতেই নাকি ক্লাব ছেড়েছিলেন।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এমন বলেছেন নেইমারের বাবা। তার মতে, নেইমার মেসির কারণে বার্সা ছাড়লেও উদ্দেশ্য ছিল ভিন্ন। বড় তারকা হতে বার্সা ছাড়েননি।

‘পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল নেইমারের। সে ক্লাব বদলাতে চেয়েছিল। ওই সময় বার্সায় আমরা খুব জটিল পরিস্থিতিতে ছিলাম। আমরা জানতাম না ক্লাব ম্যানেজমেন্ট কী ভাবছে। মনে হচ্ছিল, ক্লাব নেইমারকে মেসির জায়গায় চাচ্ছে। কিন্তু সে সেটা চায়নি। সে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং অন্য কোথাও চলে যেতে চেয়েছিল।’

‘আমি চেয়েছিলাম ছেলে বার্সাতেই থাকুক। শেষপর্যন্ত আটকাতে চেয়েছিলাম। কিন্তু সে ছেড়ে গিয়েছিল। সে মেসির জায়গা নিতে চায়নি এবং বার্সার বড় তারকা হতে চায়নি।’

‘বার্সায় যোগ দেয়া ছিল পুরোপুরি তার সিদ্ধান্ত। আমার হাতে বার্সা ও মাদ্রিদ- দুই দলেরই প্রস্তাব ছিল। মাদ্রিদের প্রস্তাব তিন গুণ বেশি ছিল। কিন্তু সে মেসি-সুয়ারেজদের সঙ্গে খেলতে চেয়েছিল। তার স্বপ্ন ছিল বার্সার জার্সিতে খেলা।’

Tags: নেইমারবার্সামেসিলিড স্পোর্টস
Previous Post

দেশের প্রথম ‘হেলদি ইউনিয়ন’ স্বীকৃতি পেল পটুয়াখালীর কালিকাপুর

Next Post

অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সিদ্ধান্ত

Next Post
বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, দেশের মানচিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সিদ্ধান্ত

বয়সী একজন ব্যক্তি সাক্ষাৎকারে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত ভাল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT