চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের দুঃসময়ে নেইমারের খোঁচা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 14, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমের দ্বিতীয় লিগ ম্যাচটা অসম্ভব বাজে গেছে কাইলিয়ান এমবাপের! পেনাল্টি মিস, ফিনিশিংয়ে সমস্যা, বল পাস পাননি বলে দাঁড়িয়ে যাওয়া বিতর্ক— সব মিলিয়ে ‘বাজে সময়’ বলতে কোনো ভুল নেই। দর্শকদের তোপের মুখে পড়া ফ্রেঞ্চম্যান যেখানে এমন সময়ে সতীর্থদের সমর্থন পাবেন, সেখানে উল্টো খোঁচা দিতে ছাড়লেন না নেইমার।

রিয়াল মাদ্রিদে যাচ্ছি-যাবো করে শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছেন এমবাপে। ক্লাবকে নানা শর্ত দেয়া ২৩ বর্ষী ফরাসি বিশ্বকাপজয়ী নিজেই যেন ক্লাবটির সর্বেসর্বা! ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের ভক্ত-সমর্থকরা এমন দাবি জোড়ালভাবে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন এক পোস্টে আবার লাইক দিয়ে সমর্থন জানিয়ে এসেছেন নেইমার!

লিগ ওয়ান চ্যাম্পিয়ন ক্লাবে নেইমার-এমবাপে বিতর্ক বহুদূর গড়িয়েছিল। ফ্রেঞ্চম্যানের লাল তালিকায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আছেন, এমন খবর ছড়িয়েছিল। নেইমারকে পছন্দ করেন না এবং ক্লাবেও তিনি থাকুন চান না এমবাপে— ফ্রেঞ্চ মিডিয়া প্রচার করেছিল সেসব খবর। যদিও শেষ পর্যন্ত সবকিছু মিইয়ে গেছে। একসঙ্গে প্রাক-মৌসুমের পর লিগের ম্যাচেও খেলে ফেলেছেন দুজন। এমন সময়ে পিএসজির চিন্তার পালে হাওয়া দিলেন নেইমার।

মন্টেপিলিয়েরের বিপক্ষে ৫-২ গোলে জয়ের রাতে ২৩ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। মেসি-নেইমার থাকতেও সেখানে শট নেন এমবাপে এবং বল জালে জড়াতে ব্যর্থ হন। সেখানে আক্ষেপ নেইমার ভক্তদের। পিএসজিতে চুক্তি বাড়িয়ে এমবাপে কি ক্লাবটি কিনেই নিয়েছেন— এমন আক্রমণাত্মক প্রশ্নও ছুঁড়েছে তারা।

ফুটবল মাঠে খেলোয়াড়দের চলাচল ও বলের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ
পাস পাননি বলে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেননি এমবাপে। এমন কাণ্ডেও ফ্রেঞ্চম্যান পড়েছেন রোষের মুখে

নেইমারগিয়াব্রের নামের একটি টুইট অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘পিএসজিতে এমবাপেই পেনাল্টি শট নেবেন, এটা এখন থেকে অফিসিয়াল। এটা চুক্তির শর্ত ছিল তা স্পষ্ট। কারণ, বিশ্বের কোথাও কোনো ক্লাব খুঁজে পাবেন না যেখানে নেইমার পেনাল্টি শট নেয়ায় দ্বিতীয় খেলোয়াড় হিসেবে থাকবেন, কোথাও পাবেন না। চুক্তি বর্ধিতকরণের কারণেই এটা হচ্ছে, এমবাপে পিএসজির মালিক হয়ে গেছেন।’

এমবাপেকে কড়া ভাষায় সমালোচনা করা সেই টুইটে গিয়েই লাইক দিয়ে এসেছেন নেইমার। পোস্টে কোনো কমেন্ট না করলেও ব্রাজিলিয়ান তারকার কাণ্ডে আবারও এমবাপের সাথে তার সম্পর্ক নিয়ে আলোচনার ডালপালা ছড়াচ্ছে!

Tags: এমবাপেটুইটনেইমারপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

জাতীয় শোক দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Next Post

এসিআই মটরসের অ্যাপভিত্তিক জেনারেটর সার্ভিস

Next Post
ACI Motors Power EV service app inauguration event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

এসিআই মটরসের অ্যাপভিত্তিক জেনারেটর সার্ভিস

শোক দিবসে চ্যানেল আইয়ে গেরিলা নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসে চ্যানেল আইয়ে 'গেরিলা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT