চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে চায় মেসির লিগের লস অ্যাঞ্জেলেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 10, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার প্যারিস সেন্ট জার্মেই দলের ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের গণমাধ্যমগুলোতে নেইমারকে নিয়ে একের পর এক খবরের ডালপালা ছড়াচ্ছে। ১৫০ মিলিয়ন ইউরোয় ব্রাজিলিয়ান তারকাকে পিএসজি ছাড়তে চায় বলে খবর হয়েছে। নতুন খবর, ৩১ বর্ষী নেইমারকে দলে টানার পদক্ষেপ নিচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি।

মেজর লিগ সকারের ক্লাবগুলো নেইমারকে টানতে চায়, এমন তথ্য পুরনো। সুনির্দিষ্টভাবে এবার লস অ্যাঞ্জেলেসের নাম উঠে এলো।

দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, নেইমারের পরিস্থিতির দিকে নজর রাখছে বেশ কয়েকটি এমএলএস ক্লাব। লস অ্যাঞ্জেলেস এফসি তার সঙ্গে চুক্তির জন্য পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। রোমানো অবশ্য এটিও উল্লেখ করেছেন যে, বার্সেলোনায় ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন নেইমার।

বার্সেলোনায় ফিরতে চান নেইমার- সম্প্রতি এমন খবরও এসেছে। খবরটি প্রকাশের কয়েকঘণ্টা পর অবশ্য ব্রাজিলিয়ান তারকার বাবা এবং এজেন্ট বিষয়টির সত্যতা নেই বলে জানান। নিশ্চিত করেন, ক্লাব ছাড়া সংক্রান্ত কোনো চিঠি পিএসজির কাছে পাঠানো হয়নি। ভুয়া খবর ছড়ানোয় ফরাসি গণমাধ্যম লে’কিপেকে তিনি লে’ফেক বলেছেন।

ব্রাজিলের এক টিভি চ্যানেলে নেইমারের বাবা বলেছেন, ‘আমি নিশ্চিত করছি দলবদলের যে খবর বেরিয়েছে, তা সঠিক নয়। এমন তথ্য কেন সামনে আনা হয়েছে সেই উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’

ইউরোপের কিছু গণমাধ্যম অবশ্য আরেক দাবি করেছে, সৌদি আরবের একটি ক্লাব আসছে গ্রীষ্ম মৌসুমেই ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়ের সঙ্গে চুক্তি করে তাকে বার্সেলোনায় ধারে পাঠাতে পারে।

Tags: নেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
Previous Post

গোপন নথি ফাঁস: ইমরান খানকে ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্র

Next Post

স্টার সিনেপ্লেক্সে এবার রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব!

Next Post
বিপজ্জনক হাঙরের সঙ্গে লড়াই করছে একজন ব্যক্তি, সাগরে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার সিনেপ্লেক্সে এবার রক্তপিপাসু ভয়ঙ্কর হাঙরের তাণ্ডব!

যুবলীগের প্রতিনিধি ইসিতে স্মারকলিপি প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি'র নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে যুবলীগের স্মারকলিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT