চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচার টেবিলে যাচ্ছেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও তার দল জেতার উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট নিয়েই ব্রাজিলের সিরি আ’তে জুভেন্তিদের বিপক্ষে নেমে হ্যাটট্রিক করেছিলেন নেইমার। তাতে অবনমন থেকে বাঁচিয়েছিলেন শৈশবের ক্লাব সান্তোসকে। লিগে শেষ ম্যাচেও নেমেছিলেন চোট সঙ্গী করে। গোল না পেলেও সান্তোসের জয় দেখেছেন। লিগ শেষ, এখন পুরোপুরি সেরে ওঠার পালা। জানালেন হাটুঁর অস্ত্রোপচার লাগবে।

ঘরের মাঠে রোববার রাতে ক্রুজেরিওকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সান্তোস। টেবিলে তিনে থাকা ক্রুজেরিওর বিপক্ষে জয় তুলে ১২তম স্থানে থেকে চলতি মৌসুমের ইতি টেনেছে ক্লাবটি। জোড়া গোল করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার থাচিয়ানো।

কিংবদন্তি পেলে ও নেইমারের ক্লাবটি চলতি মৌসুমে অবনমিত হলে ইতিহাসে দ্বিতীয়বার এমন ঘটত। পেলের মৃত্যুর একবছরের কাছাকাছি সময়ে ২০২৩ সালে সান্তোস ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমিত হয়েছিল। একই বছর নেইমার এসিএল চোটে পড়ে ৩৪০ দিন ছিলেন মাঠের বাইরে।

সৌদি ক্লাব আল-হিলাল থেকে সান্তোসে আসেন নেইমার, এ বছরের জানুয়ারিতে। এরমধ্যে পাঁচবার হয়েছেন চোটের শিকার। সর্বশেষ পাওয়া বাঁ প-পায়ের হাটুঁর চোট নিয়ে মৌসুম শেষ করা নেইমার এবার যাবেন অস্ত্রোপচারে।

ক্রুজেরিও বিপক্ষে ম্যাচের ২৬ ও ২৮তম মিনিটে থাচিয়ানো ২-০ ব্যবধানে এগিয়ে দেন সান্তোসকে। জোয়াও শিডমেট ৬০ মিনিটে করেন তৃতীয় গোলটি। ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘দলের খারাপ অবস্থার জন্যই খেলেছি। চেষ্টা করেছি যথাসম্ভব দলকে সাহায্য করার। কঠিন সময় যাবে চোট থেকে ফেরত আসতে। যদিও বিশ্রাম নিয়েই অস্ত্রোপচারে যাবো।’

চলতি মৌসুমে লিগের ৩৮ ম্যাচের মধ্যে সান্তোসের হয়ে নেইমার খেলেছেন ১৯টিতে। গোল করেছেন আটটি। লিগের সব ম্যাচ শেষে ৪৭ পয়েন্টে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করেছেন নেইমাররা।

Tags: আল হিলালনেইমারপেলেব্রাজিললিড স্পোর্টসসান্তোসসিরি আ
Previous Post

কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড

Next Post

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী-৫: মুক্তিযুদ্ধ কে এম শফিউল্লাহ’র ‘এস’ ফোর্স

Next Post
মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনী ও যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনী-৫: মুক্তিযুদ্ধ কে এম শফিউল্লাহ'র 'এস' ফোর্স

মাদারীপুরের মাঠে ধান কাটা চলছে, কৃষকেরা উৎসাহে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরের মাঠে মাঠে চলছে আমন ধান কাটার মহোৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT