চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ও তার বান্ধবীর ঘরে আসছে সন্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 19, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
প্রেমিক-প্রেমিকা একসাথে হাসি ও প্রেমের মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির ঘরে আসছে নতুন অতিথি। তাদের ঘরে সন্তান আসছে- এ সুখবর তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে প্রকাশ করেছেন।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন নেইমার। ডেভি লুকা নামে তার ১২ বর্ষী ছেলে রয়েছে। সাবেক প্রেমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ক্যারোলিনা দান্তাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পিএসজির স্ট্রাইকার প্রথমবার বাবা হয়েছিলেন।

বুধবার ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে ব্রুনার বেবিবাম্প স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। নেইমার তার বান্ধবীকে মিষ্টিভাবে জড়িয়ে ধরে তার পেটে চুমু খাওয়ার ছবিও আপলোড করা হয়েছে। তবে সন্তান ছেলে না মেয়ে সন্তান আসছে, তা জানানো হয়নি।

ছবির সঙ্গে ক্যাপশনে মা হতে যাওয়ার সুখবরটি জানিয়ে ব্রুনা লিখেছেন, ‘আমরা তোমাকে নিয়ে জীবনের স্বপ্ন দেখি। আমরা তোমার আগমন উপলক্ষে পরিকল্পনা করছি। জানি যে তুমি আমাদের ভালোবাসাকে পূর্ণ করতে আসছ, আমাদের দিনগুলোকে আরও সুখী করুন।’

‘তুমি একটি সুন্দর পরিবারে যোগ হতে যাচ্ছ। একজন ভাই, দাদা-দাদী, চাচা এবং খালাদের এখন থেকেই তোমাকে খুব ভালোবাসে! দ্রুত চলে এসো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি!’

নেইমার এবং ব্রুনা ২০২১ সালে সম্পর্কে জড়ান। ২০২২ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের কথা সবাই জানতে পারেন। ওই বছরের আগস্টে তাদের সম্পর্ক ভেঙে যায়।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেইমারের ৩১তম জন্মদিনের পার্টিতে ব্রুনা হাজির হন। তাতেই সবাই জানতে পারেন, তারা আবারো সম্পর্কে জড়িয়েছেন। ব্রাজিলিয়ান তারকার জন্মদিনে নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ব্রুনা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন প্রিয়তম।’

Tags: নেইমারব্রাজিলব্রুনালিড স্পোর্টসসন্তান
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন

Next Post

ঈদ যাত্রায় গাজীপুর মহাসড়কে মানুষের ভিড়

Next Post
গাজীপুর মহাসড়কে ঈদ যাত্রায় মানুষের ভিড়, যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ যাত্রায় গাজীপুর মহাসড়কে মানুষের ভিড়

বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকা টোল সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু‌তে গত ৩২ ঘন্টায় সা‌ড়ে তিন কো‌টি টাকা টোল সংগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT