চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজকে ক্ষতিপূরণের অর্থ দিয়ে তোপের মুখে নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও আলভেজ ফুটবল ম্যাচে মুখোমুখি, ব্রাজিলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজকে সাড়ে চার বছরের কারাদণ্ড ও দেড় লাখ ইউরো জরিমানা করেছে স্পেনের আদালত। আর জরিমানার সেই অর্থ জোগান দিয়েছে নেইমারের পরিবার। তাতে আলভেজের শাস্তির পরিমাণও কিছুটা কমেছে। ব্রাজিল ও বার্সেলোনা দলের সাবেক সতীর্থ আলভেজকে আর্থিক সাহায্য করায় নেইমারের উপর চটেছেন ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান।

ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, ক্ষতিপূরণের অর্থ দিয়ে সাজার পরিমাণ কমিয়েছেন আলভেজ। তার শাস্তি কমাতে জরিমানার অর্থ দিয়ে সাহায্যে নেইমারের সমালোচনায় মুখর হন হফম্যান।

‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা প্রমাণ করেছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সে অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।’

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করেন আলভেজ। জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর তাকে রিমান্ডে নেয়া হয়। পরের মাসে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। সেলেসাও ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর থেকে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে কৌটিনহো নামক আরেক ব্রাজিলিয়ান বন্দির সাথে কারাকক্ষ ভাগাভাগি করছেন।

৪০ বর্ষী সাবেক ফুটবলার বার্সেলোনার হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্রাজিলের জার্সিতে দুটি কোপা আমেরিকাসহ ক্যারিয়ারে ৪২টি শিরোপা জিতেছেন। গতবছর কাতারে সেলেসাওদের হয়ে তৃতীয় বিশ্বকাপ খেলেছেন এ ডিফেন্ডার।

Tags: আলভেজনেইমারব্রাজিললিড স্পোর্টসস্পেন
Previous Post

‘বলিউডের বড় তারকারা অবৈধ কাজে জড়িত’, বিস্ফোরক কঙ্গনা!

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ

Next Post
শিশুদের দগ্ধের ঘটনা, আহত শিশুর চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ

মীর রাব্বিের স্টাইলিশ ছবি, সানগ্লাস ও লাল জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি কখনই ভিউ যুদ্ধে ছিলাম না: মীর রাব্বি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT