চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 18, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার রেফারির ভুলে মাঠ ছাড়েন, খেলোয়াড়রা প্রতিবাদ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ২৪ দিন পর বসতে চলেছে ফিফা বিশ্বকাপ। মহাযজ্ঞ সামনে রেখে সোমবার বাংলাদেশ সময় রাতে দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমার জুনিয়রের সেই দলে জায়গা করে নেয়াটা এখনও অনিশ্চিত, নিজেকে ফের প্রমাণ করার ম্যাচে রোববার রাতে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোসের হয়ে নেমেছিলেন তিনি। রেফারির ভুল সিদ্ধান্তে ম্যাচ শেষ হওয়ার বেশ আগেই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের সর্বোচ্চ গোলদাতাকে, প্রতিবাদ করেও কোন লাভ হয়নি।

ব্রাজিলিয়ান লিগের একটি ম্যাচে করিতিবার কাছে ৩-০ গোলে হেরেছে সান্তোস। ঘরের মাঠে হারের সময় চতুর্থ রেফারির এক ভুলের কারণে নেইমারকে মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে তারকা স্ট্রাইকারের জন্য এটি ছিল নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। ৩৪ বর্ষী নেইমার, ২০২৩ সালের অক্টোবরে এসিএল ছিঁড়ে যাওয়ার পর থেকে ফিট ছিলেন না। তিনি এক বছরেরও বেশি সময় ধরে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তিকে দেখানোর চেষ্টা করে আসছেন যে, জাতীয় দলে জন্য এখনও যোগ্য।

রোববার ম্যাচে ঘটনাটি ৬৫তম মিনিটে। সেসময় মাঠে একজন চিকিৎসক নেইমারের ডান পায়ের কাফে স্প্রে করছিলেন, তখন রেফারি তাকে সাইডলাইনে যেতে বলেন। কয়েক সেকেন্ডের মধ্যে চতুর্থ রেফারি বদলির বোর্ডটি তুলে ধরেন, যেখানে লেখা ছিল ১০ নম্বর জার্সিধারী নেইমার মাঠ ছাড়ছেন এবং পরিবর্তে রবিনহো জুনিয়র মাঠে নামছেন, যিনি সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করেন।

সান্তোসের কোচ কুকা এবং নেইমার নিজেই চতুর্থ রেফারি পাওলো সিজার জানোভেলিকে জানান, বদলি হিসেবে ৩১ নম্বর জার্সিধারী ডিফেন্ডার গঞ্জালো এসকোবারকে বসানোর কথা, সিদ্ধান্তে একটি ভুল হয়েছে।

বদলি গ্রহণ করতে অস্বীকার করায় জানোভেলি নেইমারকে একটি হলুদ কার্ড দেখান। পরে নেইমার বদলির অনুরোধপত্রটি নিয়ে মাঠে সম্প্রচার ক্যামেরায় দেখান। যেখানে দেখা যায় ১০ নম্বরের পরিবর্তে এসকোবারের ৩১ নম্বর লেখা ছিল।

ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘জানতাম রবিনহো মাঠে নামছে, কিন্তু সেদিকে খেয়ালই করছিলাম না। জানতাম না যে আমাকে বদলি করা হয়েছে, আমি বোর্ডটি দেখিনি। এটা কর্মকর্তাদের ভুল যারা বোর্ডে নম্বর বসান, এটি গুরুতর ভুল ছিল।’

‘এটা চতুর্থ রেফারির ভুল হলেও, আমাদের হারের কারণ এটা ছিল না, এর উপর দোষ চাপানো অনুচিত হবে।’

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন ঘটনাটি নিয়ে এখনও প্রকাশ্যে কোন মন্তব্য করেনি। আনচেলত্তি সোমবার রিও ডি জেনিরোতে ব্রাজিল দল ঘোষণা করবেন।

ব্রাজিলের গণমাধ্যমে খবরে, ২৬ সদস্যের দলে নেইমারের থাকার সম্ভাবনা সম্প্রতি বেড়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে, আনচেলত্তি বিশ্বকাপে যাদের দলে নেবেন, সেই খেলোয়াড়রাও নেইমারের দলে থাকাকে সমর্থন করছেন।

Tags: নেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলসান্তোস
Previous Post

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

Next Post

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

Next Post

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

সেনা সদস্যরা হালুয়াঘাট সীমান্তে টহল দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT