চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 29, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপে প্রথম ম্যাচে অনিশ্চিত নেইমার, মাঠে ব্যথায় পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন নেইমার। বিশ্বকাপে সেলেসাওদের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। পায়ের মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। জুনের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানাচ্ছে, ৩৪ বর্ষী ফরোয়ার্ডের কাফ মাসলে গ্রেড-টু চোট শনাক্ত হয়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, পুরোপুরি সেরে উঠতে নেইমারের আরও দুই-তিন সপ্তাহ সময় লাগতে পারে।

২০২৩ অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে মাঠে নামেননি নেইমার। সেসময় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘসময় বাইরে ছিলেন।

বিশ্বকাপে গ্রুপপর্বের আগে সুস্থ হয়ে ওঠার জন্য নেইমারকে সময় দিতে চায় ব্রাজিল। ২০২৬ আসরের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার শেষ সময় ১ জুন। এই তারিখের পর কোন খেলোয়াড়কে কেবল গুরুতর চোট বা অসুস্থতার কারণে বাদ দেয়া যাবে। ফিফার অনুমোদন সাপেক্ষে দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত বদলি নেয়া সম্ভব। তবে বদলি খেলোয়াড়টি অবশ্যই প্রাথমিক স্কোয়াডের হতে হবে।

নেইমার গত ১৭ মে কোরিতিবার বিপক্ষে সান্তোসের হয়ে ৩-০ গোলে হারের ম্যাচে আহত হন।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি।

Tags: আনচেলত্তিনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টস
Previous Post

ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়

Next Post

দর্শকপ্রিয় ‘জংলি’ এখন আইস্ক্রিনে!

Next Post
একজন পুরুষ ও শিশু সেলফি তোলার সময় হাসছে, দুজনই সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকপ্রিয় ‘জংলি’ এখন আইস্ক্রিনে!

নুসরাত ফারিয়া নাচের দৃশ্যে, পারফরম্যান্সের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নুসরাত ফারিয়া হলো দুই বাংলার নোরা ফাতেহি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT