চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে খেলতে ‘জাদুকরি’ চিকিৎসকের কাছে নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নেইমার ফুটবল মাঠে চিকিৎসা নিচ্ছেন, ব্রাজিল দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে নেইমারের নিত্যসঙ্গী চোট। দারুণ প্রতিভা নিয়ে ফুটবল জগতে উদয় ছিল, ছুটছিলেনও ঠিকঠাক, মাঝপথে একের পর চোটে প্রাপ্তির খাতা মলিনই থেকে যাচ্ছে। সবশেষ সান্তোসের হয়ে চোট নিয়ে খেলতে নেমেও আলো ছড়িয়েছেন। দলের অবনমন ঠেকিয়েছেন। এবার অস্ত্রোপচার টেবিলে যাওয়ার পালা ৩৩ বর্ষী ফরোয়ার্ড। শরীরের সঙ্গে এক লড়াইয়ে তিনি নামছেন বিশ্বকাপে খেলার অভিযান সামনে রেখে। চোট থেকে দ্রুত সেরে উঠতে ব্রাজিলের ‘জাদুকরি’ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন নেইমার।

বিশ্বকাপের আগে নেইমারের একমাত্র বাধা চোট। ২০২৬ বিশ্বকাপে সেলেসাও স্কোয়াডে জায়গা করে নিতে সান্তোস তারকাকে শতভাগ ফিট হওয়া নিশ্চিত করতে হবে। বাঁ-পায়ের হাঁটুর চোট নিয়ে ক্লাবের শেষ তিন ম্যাচ খেলেছেন। শৈশবের ক্লাবে এই তিন ম্যাচে পাঁচ গোলে অবদান রেখেছেন, করেছেন হ্যাটট্রিক।

এবার সময় হয়েছে শরীরের দিকে মনোযোগ দেয়ার। দ্রুতই ছুরি-কাঁচির নিচে যাবেন নেইমার। সেজন্য ব্রাজিলের সুপরিচিত এক ‘জাদুকরি চিকিৎসকের’ কাছে যাচ্ছেন। শিগগিরই বাঁ-হাঁটুর জন্য আংশিক আর্থ্রোস্কোপিক মেনিসেকটমি করাবেন। প্রখ্যাত ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের সঙ্গে পরামর্শ করবেন, যিনি ‘ডক্টর মিরাকল’ হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। রোগীদের রেকর্ড সময়ের মধ্যে সেরে তোলার জন্য এবং প্রায়ই অপ্রচলিত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করার জন্য বিখ্যাত এদুয়ার্দো।

সৌদি ক্লাব আল-হিলাল থেকে সান্তোসে নেইমার যান এবছরের জানুয়ারিতে। এরমধ্যে পাঁচবার হয়েছেন চোটের শিকার। সবশেষ পাওয়া বাঁ-পায়ের হাটুঁর চোট নিয়ে মৌসুম শেষ করেছেন। চলতি মৌসুমে লিগের ৩৮ ম্যাচের মধ্যে সান্তোসের হয়ে খেলেছেন ১৯টিতে। গোল করেছেন ৮টি। লিগের সব ম্যাচ শেষে ৪৭ পয়েন্টে ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করেছেন ক্লাবটি।

Tags: আনচেলত্তিনেইমারফিফা বিশ্বকাপব্রাজিলযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসান্তোস
Previous Post

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

Next Post

বছর সেরা চলচ্চিত্র ও টিভি শো ঘোষণা করল এএফআই

Next Post
বছর সেরা চলচ্চিত্র ও টিভি শো ঘোষণা, বিভিন্ন সিনেমা ও সিরিজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর সেরা চলচ্চিত্র ও টিভি শো ঘোষণা করল এএফআই

উপদেষ্টা মাহফুজ-আসিফ পদত্যাগপত্র জমা দিয়েছেন, সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টা মাহফুজ-আসিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT