চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ বিশ্বকাপে খেলবেন নেইমার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 21, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ব্রাজিলের জার্সিতে ফুটবল মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে লম্বা সময় ধরে ব্রাজিলের জার্সিতে খেলতে পারছেন না নেইমার। সবেশষ চোটে পড়ার পর জাতীয় দলের জার্সিতে মিস করেছেন ১৪টি ম্যাচ। এদিকে বিশ্বকাপ বাছাইপর্বেও খুব বেশি ভালো অবস্থানে নেই সেলেসাওবাহিনী। তবে ২০২৬ বিশ্বকাপে খেলার কথা ভাবছেন ৩২ বর্ষী নেইমার।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তারকা ফরোয়ার্ড বলেছেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো- ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

আগামী বছর মার্চে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমার বাছাইপর্বের এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষা করছেন। এ বিষয়ে বলেছেন, ‘অবশ্যই। আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই (গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচে) ডাকতে পারত। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।’

Tags: আল হিলালনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬ব্রাজিললিড স্পোর্টস
Previous Post

হিন্দুদের ওপর সহিংসতা বিষয়ে ভারতীয় মিডিয়ার প্রচারণা বিভ্রান্তিকর

Next Post

সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোন আগ্রহ নেই: আলাল

Next Post
আলালের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, সংসার চালানো যেখানে দায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে মানুষের কোন আগ্রহ নেই: আলাল

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবের প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনে প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT