চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনায় ফিরতে চান নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 08, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
নেইমার প্যারিস সেন্ট জার্মেই ফুটবল জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে পিএসজির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত রয়েছে চুক্তি। তবে গণমাধ্যমের খবর, চুক্তির মেয়াদ শেষের আগেই ফ্রেঞ্চ ক্লাবটি ছাড়তে চান ৩১ বর্ষী ফুটবলার। আবারো তিনি বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী।

বার্সার সূত্রগুলো অবশ্য নেইমারের ফিরে আসার সম্ভাবনাকে নাকচ করছে। আর্থিকভাবে বিষয়টি কতটা উপযুক্ত হবে, তা নিয়ে ক্লাবের অভ্যন্তরে রয়েছে বিভক্তি।

সাবেক ক্লাবে ফিরতে পারলে নেইমার আনন্দিত হবেন বলেও সূত্র জানাচ্ছে। তবে বার্সার আর্থিক সংকট এবং কোচ জাভি হার্নান্দেজের তার প্রত্যাবর্তনের বিপক্ষে অবস্থান নেয়ায় সেই সম্ভাবনা আপাতত ক্ষীণই বলা যায়।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা নতুন মৌসুম শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকলেও নতুন চুক্তি সম্পন্ন করতে পারেনি। যার ফলে আগামী রোববার গেটাফের বিপক্ষে ম্যাচের আগে দলটি মাত্র ১৩ জন ফুটবলারকে সঙ্গে পাচ্ছে। ফ্রাঙ্ক কেসিয়ে সৌদি আরবে এবং উসমানে দেম্বেলে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার প্রেক্ষিতে বার্সার হাতে মাত্র ১১ ফুটবলার অবশিষ্ট থাকবে।

ক্লাবের সমস্যা সমাধানের জন্য জরুরিভাবে বার্সা কাজ করছে। এমন অবস্থায় নেইমারের আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এদিকে, পিএসজির ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, নেইমারের দলবদলের ইস্যুতে ক্লাব এবং বার্সেলোনার মধ্যে কোনো আলোচনা হয়নি। যদিও লিগ ওয়ান চ্যাম্পিয়নরা তার চলে যাওয়ার পক্ষে থাকবে বলেও জানা গেছে।

জাভির অগ্রাধিকার দলে একজন রাইট-ব্যাক এবং অ্যাটাকিং মিডফিল্ডার আনা। দেম্বেলের চলে যাওয়ার জন্য নেইমারের জায়গা হবে, বার্সা কোচ এমনটা মনে করছেন না। তবে ধারণা করা হচ্ছে, বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়কে আনার পদক্ষেপকে সমর্থন করবেন।

Tags: নেইমারপিএসজিবার্সেলোনাব্রাজিললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নতুন নিয়ম জারি

Next Post

কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি, সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী

Next Post
কক্সবাজারে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট ও দোকানপাট. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি, সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে বঙ্গবন্ধুর রেনু চলচ্চিত্রের লোগো ও ওয়েবসাইট উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

"বঙ্গবন্ধুর রেনু" চলচ্চিত্রের লোগো ও ওয়েবসাইট উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT