চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাফির ৪ উইকেট, সিরিজ নিউজিল্যান্ডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 13, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা উইকেট নেওয়ার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি লড়াইয়ে শেষটি জিতে সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে হার, চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, বাকি দুটিতে জয়ের পর ব্ল্যাক ক্যাপসরা শেষ ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে ৩-১ ব্যবধানে জিতেছে সিরিজ। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা জ্যাকব ডাফি।

ডানেডিনে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। পঞ্চম ম্যাচে ক্যারিবিয়ানরা ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৪০ রান। ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

রোস্টন চেজ ৩৮ ও রোমারিও শেফার্ডের ৩৬ রানে ভর করে ১৪১ রানের লক্ষ্য দিতে পারে সফরকারীরা। জবাবে কিউইরা ২৬ বল হাতে রেখে জয়ে পৌঁছে যায়।

ক্যারিবিয়ানদের ৪ উইকেট শিকার করেন ডাফি। জিমি নিশাম নেন দুই উইকেট।

নিউজিল্যান্ড দারুণ শুরু করে ছোট লক্ষ্যে নেমে। অষ্টম ওভারে ৬৯ রানে ভাঙে টিম রবিনসন ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি। ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে ৪৫ রান করে সাজঘরে ফেরেন রবিনসন।

কনওয়ে খেলেন ৪২ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস। রাচীন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান খেলেন সমান ২১ রানের ইনিংস। চ্যাপম্যান ১৩ বল খেলে দুই ছক্কা হাঁকিয়ে কনওয়ের সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ডাফি সিরিজে ১০ উইকেট নিয়ে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

Tags: ওয়েস্ট ইন্ডিজকনওয়েজিমি নিশামজ্যাকব ডাফিটি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডরবিনসনলিড স্পোর্টস
Previous Post

কথা-সুরে অমর হুমায়ূন আহমেদ

Next Post

টাঙ্গাইল ও ফেনীতে বাসে আগুন

Next Post
ফায়ারফাইটাররা বাসে আগুন নেভানোর চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল ও ফেনীতে বাসে আগুন

ট্রাম্প ও জো বাইডেনের বৈঠক, যুক্তরাষ্ট্রের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচ-১বি ভিসা ইস্যুতে অবস্থান বদলালেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT