চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসের নবনিযুক্ত ডিজির দায়িত্ব গ্রহণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in বাংলাদেশ
A A
ফায়ার সার্ভিসের নবনিযুক্ত ডিজির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন-এর স্থলাভিষিক্ত হলেন।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন মহাপরিচালক হিসেবে ২ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন। এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদায়ী দরবার গ্রহণ করেন বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন। এ সময় নবনিযুক্ত মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর বিদায়ী মহাপরিচালক নবনিযুক্ত মহাপরিচালককে তার অফিস কক্ষে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মহাপরিচালকের অফিসিয়াল চেয়ারে বসিয়ে দেন। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে বিদায়ী মহাপরিচালক সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এরপর তাকে বহনকারী সুসজ্জিত গাড়িটিতে বাঁধা রশি ধরে সকল কর্মকর্তা-কর্মচারী তাকে অধিদপ্তরের সদর দরজা পর্যন্ত এগিয়ে দেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ দুজন মহাপরিচালকের নিয়োগ ও প্রত্যাবর্তন আদেশ জারি হয়েছিল।

Tags: দায়িত্ব গ্রহণ
Previous Post

অপেক্ষার প্রহর শেষে প্রাপ্তির মালা

Next Post

গ্যাসের অনুসন্ধান কার্যক্রম জোরদারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ

Next Post
অন্তর্বর্তী সরকারের গ্যাস অনুসন্ধান কার্যক্রমের উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের অনুসন্ধান কার্যক্রম জোরদারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ

বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নেপাল-ভারতের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT