চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৈশবের ক্লাবে মেসির নামে স্ট্যান্ড, আপত্তি ক্লাবটির সাবেক তারকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 28, জুন 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসির নাম ও নম্বর ১০ সহ স্ট্যান্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজারিও’র নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলের হয়ে ফুটবল যাত্রা শুরু হয়েছিল লিওনেল মেসির। বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেয়ার আগে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্লাবটিতে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর দুই দশকের অভিযানে সাফল্যের শিখর স্পর্শ করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনার। মেসিকে সম্মান জানাতে সম্প্রতি তার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করেছে নিউয়েলস ওল্ড। আর তাতেই চটেছেন ক্লাবটির সাবেক তারকা ফুটবলার হুয়ান ম্যানুয়েল লিয়োপ।

১৯৮১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত নিউয়েলস ওল্ড বয়েজে খেলেছেন লিয়োপ। ক্লাবটির হয়ে আর্জেন্টিনার শীর্ষ লিগে ৩টি শিরোপা জিতেছিলেন। তাতে নিউয়েলসের কিংবদন্তি হিসেবে পরিচিতি পান। লিয়োপ মানতে পারছেন না মেসির নামে স্ট্যান্ড করার বিষয়টি। এমনকি নিউয়েলসের হয়ে পাঁচ ম্যাচ খেলা ডিয়েগো ম্যারাডোনার নামে স্ট্যান্ডের নাম রাখার সমালোচনাও করেছেন তিনি।

সম্প্রতি আর্জেন্টিনার রেডিও ২-এর ‘জ্যাপিং স্পোর্ট’ অনুষ্ঠানে নামকরণ নিয়ে আপত্তি জানান লিয়োপ। বলেছেন, ‘সারা পৃথিবী এখন বিপণনের সঙ্গে চলে। মেসিকে নিয়ে আমরা বিতর্ক করব কেন? ও তো বিশ্বের সেরা খেলোয়াড়। আমার প্রশ্ন হলো, মেসি নিউয়েলসের জন্য কী করেছে? যারা কোনো জায়গায় ইতিহাস গড়েন, তাদের সেই সম্মান পাওয়ার একটা কারণ থাকে। আমি চাই না ওখানে একটা গাছ পর্যন্ত বসানো হোক। আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।’

‘নিউয়েলসের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন, যারা অনেক কিছু করেছেন, বহুবার দলকে চ্যাম্পিয়ন করেছেন। এমন অনেক মানুষ আছেন, যারা নিউয়েলসর জন্য জীবন দিয়েছেন। যেমন মাঠকর্মী, যিনি অনেক বছর ধরে এখানে আছেন, আর এখন তার ছেলেও একই কাজ করছে। আমি বলছি না তিনিও একটা গ্যালারি পাওয়ার যোগ্য, কিন্তু অন্তত যেই দরজা দিয়ে তারা স্টেডিয়ামে ঢোকেন, সেটার নাম তো হতে পারত। একই কথা ম্যারাডোনা স্ট্যান্ড নিয়েও বলব। এগুলো শুধুই বিপণন।’

Tags: আর্জেন্টিনারোজারিওলিড স্পোর্টস
Previous Post

১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা!

Next Post

‘আলিম ২৪’ ব্যাচের পুনর্মিলনীতে উচ্ছ্বাস ও ভালোবাসার বন্ধন

Next Post
আলিম ২৪ ব্যাচের পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আলিম ২৪’ ব্যাচের পুনর্মিলনীতে উচ্ছ্বাস ও ভালোবাসার বন্ধন

খুলনা জেলা প্রশাসনের সভা, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হতে যাচ্ছে: প্রেস সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT