চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের তল্লাশির সময় পদদলিত হয়ে নবজাতকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 পূর্বাহ্ন 23, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুলিশের আলো জ্বলছে, অন্ধকারে গাড়ির ওপর।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় এক পুলিশ সদস্যের হাতে চার দিন বয়সী একটি নবজাতক শিশুকে হত্যা করার অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বুধবার ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার কোসোগন্ডোদিঘি গ্রামে এই অভিযোগের ঘটনা ঘটেছে। ঘটনার দিন অভিযুক্ত পুলিশ ভূষণ পান্ডে নামের একজন অপরাধীর খোঁজে তার বাড়িতে তল্লাশির জন্য যায় এবং তল্লাশির সময় একটি কক্ষের মধ্যে ঘুমন্ত নবজাতকের ওপর পা ফেলে তাকে হত্যা করে বলে অভিযোগ আনা হয়।

স্থানীয় লোকজনের মতে, অভিযুক্ত ভূষণ পান্ডের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি হয়েছিল। ভূষণ পান্ডের খোঁজে পুলিশ তার বাড়িতে গিয়ে দেখে ভূষণের পরিবারের সবাই নবজাতককে বাড়িতে একা রেখে বাড়ি থেকে পালিয়ে গেছে।

নিহতের মা নেহা দেবী বলেন, পুলিশ সদস্যরা যখন ঘরের কোণে তল্লাশি চালাচ্ছিল তখন তার চার দিনের শিশুটি ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল। পুলিশ দল চলে যাওয়ার পর বাড়িতে পৌঁছে সে তার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পায়।মৃত নবজাতকের মা এবং তার ভাই ভূষণ পান্ডেসহ বাড়ির অন্যান্য সদস্যদের অভিযোগ, পুলিশ সদস্যরা শিশুটিকে পদদলিত করে হত্যা করেছে।

ঘটনার খবর নিয়ে উপ-পুলিশ সুপার সঞ্জয় রানা জানান, “এ বিষয়ে তদন্ত চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।”

Tags: ঝাড়খণ্ডভারতশিশু হত্যাহত্যা
Previous Post

জাবিতে ছাত্রলীগের দেশীয় অস্ত্রের মহড়া, সাংবাদিককে হেনস্তা

Next Post

অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

Next Post
বাংলাদেশ ব্যাংকের ভবন ও ডলার নোটের ছবি, অর্থনীতি ও ব্যাংকিং সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগ্রাসী ক্রিকেটে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT