চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 08, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট কোচের প্রেস কনফারেন্স, শ্রীলঙ্কার লক্ষ্য নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান বিশ্বকাপে হার দিয়ে শুরু করলেও দারুণ ছন্দে ছিল শ্রীলঙ্কান দল। তবে শেষ দিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। স্বাগতিক ভারতের বিপক্ষে বড় হার, রানরেটে তাদের অনেক পিছনে ঠেলে দেয়। সবশেষ বাংলাদেশের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভবনাও শঙ্কার মধ্যে পড়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করতে চায় দলটি।

বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ম্যাচের আগের দিন বেঙ্গালোরে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির সহকারী কোচ নাভিদ নেওয়াজ। সেখানেই জানিয়েছেন লক্ষ্যের কথা। বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ খেলা। পরিস্থিতি এমন, যে আমাদের এটি জিততেই হবে। আমি মনে করি, দলের প্রত্যেকেই খুব ইতিবাচক এবং তাদের মাথা ঠিক রাখার চেষ্টা করছে এবং আগামীকাল সেরা খেলাটি খেলবে।’

‘আমরা যে ম্যাচগুলি খেলেছি এবং শেষ করেছি সেগুলিতে আমরা ফোকাস করতে পারি না কিংবা দেশে যা ঘটছে তাতেও আমরা মনোযোগ পারি না। তাই, আমি মনে করি, সামনে এগিয়ে যাওয়ার উপায় হল আমাদের শক্তি প্রয়োগ করা, আগামীকালের খেলায় ফোকাস করা এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা করার চেষ্টা করা।’

গ্রুপপর্বের ৮ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে চোটে জর্জরিত শ্রীলঙ্কা। দলটি সবশেষ ম্যাচে হেরেছে বাংলাদেশের বিপক্ষে, তাদের অবস্থান টেবিলের আটে। কুশল মেন্ডিসের দলের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ঝুলে আছে এ ম্যাচের ফলাফলের উপর। শেষ ম্যাচে তাই কিউইদের মরণ কামড় দিতে চাইবে লঙ্কানরা।

অন্যদিকে, প্রথম চার ম্যাচ জিতে বেশ ভালো অবস্থায় ছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তবে সবশেষ খেলা চার ম্যাচের চারটিতেই হেরেছে কিউইরা। চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের চারে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দলটির সাথে সেমিফাইনালে যাওয়ার জন্য লড়াই করছে এশিয়ার অন্যতম ফেভারিট পাকিস্তান।

Tags: উইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনাভিদনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশবেঙ্গালোরমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

শুধু খেলার দিকেই মনোযোগ দিতে চায় নিউজিল্যান্ড

Next Post

নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল বিএনপি

Next Post
বাংলাদেশের একজন কূটনীতিকের দৌড়ঝাঁপের ছবি, ফুলের মালা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল বিএনপি

ঢাকায় রাস্তায় যানবাহনের কম চাপ, শান্তিপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দফার অবরোধে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT