চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চোকার্স’ তকমা কাটল না প্রোটিয়াদের, অ্যালেনের সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 অপরাহ্ন 04, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

‘চোকার্স’ তকমা কাটল না সাউথ আফ্রিকার। টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল প্রোটিয়াদের। এবার তাদের দৌড় থামল সেমিফাইনালে। তৃতীয় বার সংক্ষিপ্ত সংস্করণের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল তাদের। কলকাতায় ফিন অ্যালেনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারিয়ে দ্বিতীয়বারের ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। প্রথম শিরোপা জয়ের লক্ষ্য এখন কিউইদের।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৬৯ রান করে প্রোটিয়া দলটি। জবাবে নেমে ১২.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

রানতাড়ায় নেমে কিউইদের ঝড়ো শুরু এনে দেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। উদ্বোধনী জুটিতে দুজনে ১১৭ রান তোলেন। ৭ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৫৮ রান করেন সেইফার্ট। পরে রাচিন রবিন্দ্রকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন অ্যালেন। ১০ চার ও ৮ ছক্কায় ৩৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন কিউই ওপেনার।

৩৩ বলে সেঞ্চুরিকে নতুন ইতিহাস গড়েছেন অ্যালেন। টি-টুয়েন্টিতে টেস্ট খেলুড়ে দুটি দেশের মধ্যে লড়াইয়ে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির মালিক এখন তিনি। আগের রেকর্ডটি ছিল ডেভিড মিলারের। বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ২০১৬ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি সাবেক ক্রিস গেইল।

প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ১টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে প্রোটিয়াদের শুরুটা ভালো হয়নি। ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কুইন্টন ডি কক ৮ বলে ১০ রান করে এবং রায়ান রিকেলটন খালি হাতে ফেরেন। তৃতীয় উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও এইডেন মার্করাম মিলে যোগ করেন ৪৩ রান। দলীয় ৫৫ রানে মার্করাম আউট হন। ২০ বলে ১৮ রান করেন।

৭৭ রানে আরও দুই উইকেট হারায় দলটি। ডেভিড মিলার ৬ রানে এবং ডেওয়াল্ড ব্রেভিস ২৭ বলে ৩৪ রান করে আউট হন।

ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস এবং মার্কো জানসেন ৭৩ রান যোগ করেন। তাতে লড়াইয়ের পুঁজি পায় প্রোটিয়ারা। ১৫০ রানে স্টাবস ফিরলে জুটি ভাঙে। স্টাবস ২৪ বলে ২৯ রান। এরপর আরও দুই উইকেট হারায় দলটি। জানসেন ২ চার ও ৫ ছক্কায় ৩০ বলে ৫৫ রান করেন।

কিউই বোলারদের মধ্যে কোল ম্যাককনি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট নেন। জেমস নিশাম নেন ১ উইকেট।

Tags: অ্যালেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেমিফাইনাল
Previous Post

ইরানের নিরাপত্তা সদর দপ্তরে ইসরাইলের হামলা, পাল্টা আঘাত তেহরানের

Next Post

গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন

Next Post

গেইলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন ফিন অ্যালেন

উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT