চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল হিসেবে খেলতে পারলে জেতা সম্ভব: শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 অপরাহ্ন 22, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচের সাথে সাংবাদিকের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে এক বা দুটি ব্যক্তিগত পারফরমেন্সের চাইতে দলগত অবদান বেশি প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ৪৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। কিউইদের মাটিতে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডেতে সফরকারীরা একটিতেও জয়ের দেখা পায়নি। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে চায় টিম টাইগার্স।

খেলার আগের দিন শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয় যে শুধু নেতিবাচক জিনিসটা চিন্তা না করে এ বছর এই জায়গায় আমরা কোন কোন বিভাগে ভালো করলাম দেখা দরকার আছে। রিশাদের গতকালের (গত ম্যাচের) বোলিং স্পেলটা খুবই ভালো ছিল। সৌম্যর কামব্যাকটা অসাধারণ ছিল। শরিফুলের নতুন বলে বোলিং খুব ভালো ছিল। সবমিলিয়ে আমার কাছে মনে হয় বেশ কিছু উন্নতি হয়েছে। আমরা যদি আর একটু দল হিসেবে খেলতে পারি, তাহলে মনে হয় ম্যাচ জেতা সম্ভব।’

‘কিছু ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও আমরা কিন্তু দল হিসেবে খেলতে পারিনি। আমার মতে, এটিই আমাদের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে। দলের মধ্যে আরও ভালো পারফরম্যান্স ও জুটির প্রয়োজন। আমি এখনো বিশ্বাস করি, নিউজিল্যান্ডের মাঠে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আমি প্রতিটি ম্যাচকে সুযোগ হিসেবে দেখি। আমার বিশ্বাস, আমরা ইতিহাসকে নতুন করে লিখতে পারবো।’

‘আমার মনে হয় পরের ম্যাচটা আমরা জেতার জন্যই খেলব। আমরা শুরুতে একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম কিন্তু যেটা হয়নি। প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে আমার মনে হয় কিছুটা দুর্ভাগা ছিলাম আমরা। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে, রিশাদ ভালো বোলিং করেছে। সুতরাং এখানেও ইতিবাচক অনেক কিছু ছিল।’

আগের দুই ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে টাইগার ব্যাটারদের মাঝারি মানের পারফরম্যান্স ছিল। টপ অর্ডার ব্যাটাররা ইনিংসের শুরুটা ভালো করতে ব্যর্থ, যা হারের মূল কারণ ছিল। একই সাথে শরিফুল ইসলাম ছাড়া কেউই ভালো বল করতে পারেনি।

এ প্রসঙ্গে শান্তর ভাষ্য , ‘টপ অর্ডারকে জ্বলে উঠতে হবে। নাহলে একজনের পক্ষে একা ম্যাচ জেতানো সম্ভব নয়। শেষ ম্যাচে ১৬৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সৌম্য। কিন্তু মুশফিক ছাড়া কেউই তাকে সঙ্গ দিতে পারেনি।’

‘নতুন খেলোয়াড় হিসেবে ভালো স্পেল বোলিং করেছেন রিশাদ হোসেন। নতুন বলে ভালো বোলিং করেছে শরিফুল। দল হিসেবে খেলতে পারলে আমরা ভালো করবো।’

নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা এশিয়ার কোনো দলের জন্য সব সময়ই কষ্টকর হলেও টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের রয়েছে ভিন্ন মত। শান্তর ভাষ্য, ‘শরিফুল ও সৌম্য যদি এই কন্ডিশনে ভালো করতে পারে, তাহলে আমাদের সবারই পারফর্ম করা উচিৎ। তারা ভালো খেলেছে। আমাদের উচিৎ তাদের পথ অনুসরণ করা। সফল হওয়া জন্য এবং ম্যাচ জিততে তাদের কাছ থেকে আমাদের শেখা উচিৎ।’

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হারলে শান্তর দলকে হোয়াইটওয়াশ হতে হবে। বাংলাদেশ যেন হোয়াইটওয়াশ না হয়, সেই দোয়াই চাইলেন টাইগার অধিনায়ক। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বললেন, ‘আর আপনি যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সাক্ষী হওয়ার সামনে। দোয়া করেন যেন এটা না হয়।’

Tags: নিউজিল্যান্ডনেপিয়ারবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেলিড স্পোর্টসশান্ত
Previous Post

শেখ হাসিনার নৌকায় ভোট চাইতে গেলে গালি খেতে হবে না: আব্দুর রহমান

Next Post

বিএইচআরএফ’র সভাপতি রাব্বি, সম্পাদক সোহেল

Next Post
বিএইচআরএফ’র সভাপতি রাব্বি ও সম্পাদক সোহেল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএইচআরএফ’র সভাপতি রাব্বি, সম্পাদক সোহেল

বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজ চেন্নাইকে ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইকে ধন্যবাদ জানালেন মোস্তাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT