চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫৪ বছরের ইতিহাসে এই প্রথম ৫ বলে ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 08, মার্চ 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

রোববার নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ঘরোয়া লিগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বোলার ব্রেট র‍্যান্ডেল ৫ বলে ৫ উইকেট নেয়ার বিরল কীর্তি গড়েছেন। প্রথম শ্রেণির ২৫৪ বছরের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথমবার।

৩০ বর্ষী র‍্যান্ডেল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে প্লাঙ্কেট শিল্ডের চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে এ রেকর্ড গড়েছেন। রেকর্ড বলছে, ১৭৭২ সালে প্রথম নথিভুক্ত প্রথম-শ্রেণির ম্যাচের পর থেকে এই প্রথম কেউ টানা ৫ বলে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন।

আগে আয়ারল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কার্টিস ক্যাম্ফের গতবছর একটি ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে টানা ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন, যা ছিল পেশাদার ক্রিকেটে প্রথম ঘটনা।

র‍্যান্ডেলের ডানহাতি পেস বোলিংয়ে নর্দার্ন টপঅর্ডার ধসে পড়ে। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করেন তিনি। তৃতীয় ওভারের প্রথম বলে আরেক ওপেনার এবং নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটার জিত রাভালকে আউট করেন।

পরের আরও তিন বলে ৩টি উইকেট নেন তিনি, যার শেষটি ছিল রেকর্ড গড়া ডেলিভারি। আন্তর্জাতিক অঙ্গনের অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্কেও বোল্ড করেছেন তিনি। পরের ওভারেও র‍্যান্ডেল ২টি উইকেট নেন।

সেন্ট্রালের দেয়া ৩৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় নর্দার্ন। র‍্যান্ডেল ২৫ রানে ৭ উইকেট নেন, তার ৯ বছরের এবং ৩৮ ম্যাচের প্রথম-শ্রেণির ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার।

Tags: নিউজিল্যান্ডপ্রথম শ্রেণির ক্রিকেটলিড স্পোর্টসসেন্ট্রাল ডিস্ট্রিক্টস
Previous Post

ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু

Next Post

অধিকার, মর্যাদা ও সমতায় এখনো অনেক পথ বাকি: আসক

Next Post

অধিকার, মর্যাদা ও সমতায় এখনো অনেক পথ বাকি: আসক

মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেটের যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT