চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লান্ডেলের প্রতিরোধ গড়া সেঞ্চুরির পর আবারও ‘বাজবল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট চালিয়ে বলের দিকে নজর দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে ব্যাট করা ইংল্যান্ডের ৯ উইকেটে ৩২৫ রানে ইনিংস ঘোষণার পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। ৩ উইকেটে ৩৭ রানে দ্বিতীয় দিন শুরু করা স্বাগতিকদের জন্য একটা পর্যায়ে স্বস্তির ছিল না। উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেলের ধৈর্যশীল সেঞ্চুরিতে কিউইরা অবশ্য ৩০৬ রানে যেয়ে থেমেছে প্রথম ইনিংসে।

১৯ রানের লিড পাওয়া ইংলিশরা দ্বিতীয় ইনিংসে নেমে আবারও অতি-আক্রমণাত্মক ‘বাজবল’ ক্রিকেট খেলা শুরু করেছে। ১৬ ওভারে তুলেছে ২ উইকেটে ৭৯ রান। অতিথিরা ৮ উইকেট হাতে রেখে ৯৮ রানে এগিয়ে দ্বিতীয় দিন শেষে।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড ডেভন কনওয়ে এবং নিল ওয়াগনারের ৫১ রানের জুটিতে বিপর্যয় সামালের ইঙ্গিত দেয়। ২৭ রান করা ওয়াগনার এবং রানের খাতা না খোলা ড্যারিল মিচেলের উইকেট হারিয়ে ৮৩ রানে ৫ উইকেট খুইয়ে আবার বিপদেও পড়ে।

ষষ্ঠ উইকেটে ব্লান্ডেলকে নিয়ে ৭৫ রান যোগ করে ঢাল হন কনওয়ে। ১৫১ বলে ৭ চার ও এক ছক্কায় ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলে বেন স্টোকসের শিকার হন কনওয়ে, ভাঙে জুটি। মিচেল ব্রেসওয়েল ৭ রান করে বিদায় নিলে বড় লিডের আশা দেখতে পায় ইংল্যান্ড।

অভিষিক্ত স্কট কুগ্গেলেইনকে নিয়ে অষ্টম উইকেটে ৫৩ রানের জুটি গড়ে স্বাগতিকদের লড়াইয়ে ফেরাতে চেষ্টা করেন ব্লান্ডেল। চা বিরতির পর পান সেঞ্চুরির দেখা। অলি রবিনসনের বলে ২০ রান করা কুগ্গেলেইন বোল্ড হলে জুটি ভাঙে।

নবম ব্যাটার হিসেবে টিম সাউদি বাইশ গজ ছাড়ার সময় কিউইদের স্কোর ছিল ৯ উইকেটে ২৪৭ রান। শেষ উইকেট জুটিতে আরেক অভিষিক্ত ব্লেয়ার টিকনারের সঙ্গে মিলে জাত চেনান ব্লান্ডেল। বেন ডাকেটের তালুবন্দি হওয়ার আগে ১৮১ বলে ১৯ চার ও এক ছক্কায় খেলেন ১৩৮ রানের সময়োপযোগী ইনিংস।

ইংল্যান্ডের পক্ষে অলি রবিনসন ৫৪ রানে ৪ উইকেট নেন। নিয়ন্ত্রিত বোলিং করে ৩৬ রানে ৩ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। একটি করে উইকেট পকেটে পোরেন স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও বেন স্টোকস।

পরে দ্বিতীয় ইনিংসেও চলতে থাকে ইংল্যান্ডের ‘বাজবল’। ১০ ওভারের আগেই ৫২ রানের ওপেনিং জুটি গড়েন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। টিকনারের বলে ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়ার সময় ডাকেটের রান ছিল ২৫, ২৭ বলে ৪ চারে।

ছয় চারে ২৮ রান করে ক্রাউলি কুগ্গেলেইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। অলি পোপ ১৪ ও নাইটওয়াচম্যান হিসেবে চারে নামা স্টুয়ার্ট ব্রড ৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

Tags: বাজবলমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টস
Previous Post

আমি শুধু শুক্রবার অভিনয় করি: সুমন পাটোয়ারী

Next Post

সেল নয়, ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরিতে আগ্রহ উদ্যোক্তাদের

Next Post
বাংলাদেশের চ্যানেল আই অনলাইন দীপাবলি উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেল নয়, ক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরিতে আগ্রহ উদ্যোক্তাদের

ভাই-বোনের সম্পর্কের ছবি, তিনজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়টি হল পেলো ভাই-বোনের সম্পর্ক নিয়ে ছবি 'বুবুজান'?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT