চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে ২৫ বছর আগের স্মৃতি ফেরাতে চায় নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 08, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ড্রাইভিং ড্রাইভে লাফিয়ে পড়ছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সৌরভ গাঙ্গুলির দলকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় একবারই শিরোপা জিতেছে কিউইরা। ২৫ বছর শিরোপা মঞ্চে আবারও সেই ভারতের সামনেই ব্ল্যাক ক্যাপস দল, এবারও সেই স্মৃতি ফিরিয়ে আনতে চায় নিউজিল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল মহারণ। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে মাঠের লড়াই। এবারের আসরের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক কারণে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশটিতে খেলতে যায়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলের আসরে ভারত ম্যাচ খেলছে দুবাইতে।

২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। প্রতিবারই ট্রফির মঞ্চ থেকে ফিরতে হয়েছে খালি হাতে। প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অবশ্য তারা জিতেছে ২০২১ সালে। তবে রঙিন পোশাকে বর্ণিল ফাইনাল আর আসেনি। ট্রফি সেই একটিই।

দুই যুগেরও বেশি সময় পর আরেকটি ফাইনালের আগে ৩২ বর্ষী টপঅর্ডার উইল ইয়াং বলেছেন, ‘ওই দলে আইকনিক কিছু ক্রিকেটার ছিলেন এবং এখনকার দলের অনেকেই ওই ক্রিকেটারদের আদর্শ মেনেই বেড়ে উঠেছে। ২৫ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি করার সুযোগ পাওয়াটা দারুণ।’

‘আমার বয়স তখন ছিল আট বছর, সবে খেলাটির ভালোবাসায় পড়তে শুরু করেছিলাম। ওই টুর্নামেন্টে নিউজিল্যান্ড যেভাবে রাজত্ব করেছিল, তা ভালোভাবেই মনে আছে। তাদেরকে জিততে দেখাটা ছিল দারুণ ব্যাপার। দেশ ছাড়ার সময় প্লেনে ওঠার আগে ওই সময়টার কথা ভাবছিলাম আমি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণার দিন স্কট স্টাইরাস (সেবারের জয়ী দলের অলরাউন্ডার) ছিলেন। ওই দলের এবং টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সের কিছু গল্প শুনেয়েছিলেন তিনি।’

‘অতীতকে স্বীকৃতি দেয়ার ব্যাপারটি ভালো। নিউজিল্যান্ড আগেও কাজটা করেছে (চ্যাম্পিয়ন হয়েছে)। এখন ব্যাপারটা হলো সেই ধারা ধরে রাখার। আশা করি, দিন দুয়েকের মধ্যে আমরাও কাজটি করতে পারব।’

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইনিউজিল্যান্ডপাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

আমার চ্যালেঞ্জ নেয়া সার্থক হয়েছে: তানজিন তিশা

Next Post

মব জাস্টিসের নামে বাসা-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের বিরুদ্ধে পুলিশের হঁশিয়ারি

Next Post
পুলিশ কর্মকর্তারা মব জাস্টিসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মব জাস্টিসের নামে বাসা-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের বিরুদ্ধে পুলিশের হঁশিয়ারি

রিজওয়ানা হাসান জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরকারের সম্পর্ক নেই: রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT