চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড সিরিজে কোনো পরিবর্তন না আনার যে ব্যাখ্যা বিসিবির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন হোম সিরিজের জন্য প্রথম দুই ওডিআই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড গঠন করা হয়েছে। মূলত ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত বিসিবির।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। অপরিবর্তিত রাখার ব্যাখ্যায় তিনি জানান, টিম ম্যানেজমেন্ট বর্তমানে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেয়ার নীতিতে বিশ্বাসী।

বলেছেন, ‘আমাদের গত সিরিজটি অত্যন্ত সফল ছিল। বাংলাদেশ সেখানে দারুণ ক্রিকেট খেলেছে। স্কোয়াডের কিছু খেলোয়াড় হয়তো একাদশে নিয়মিত হওয়ার সুযোগ পায়নি, আবার কেউ কেউ নতুন দলে এসেছে। আমাদের পলিসি হলো, নতুন কেউ আসলে তাকে থিতু হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।’

হাবিবুল বাশার আরও বলেন, ‘যারা খেলেছে তারা কেউ খারাপ করেনি। আমরা দলের মধ্যে একটি স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সেই ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই এই সিরিজে আমরা কোনো পরিবর্তন আনিনি।’

বর্তমান কম্বিনেশনের ওপর পূর্ণ আস্থা রাখছেন নির্বাচকরা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্যের পর খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতেই এই রক্ষণশীল অথচ স্থিতিশীল পথে হাঁটছে বোর্ড। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে শিগগিরই কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। প্রথম দুটি ওয়ানডে পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই তৃতীয় ও শেষ ম্যাচের পরিকল্পনা সাজানো হবে বলে জানান সুমন।

আগামী ১৭ এপ্রিল মিরপুরে ওয়ানডে দিয়ে সিরিজ গড়াবে। ২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে খেলে চট্টগ্রাম যাবে দুদল। সেখানে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের আতিথ্য দেবে টিম টাইগার্স।

২৭ এবং ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি টি-টুয়েন্টি খেলবে দুদল। এরপর ঢাকায় ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে লড়বে কিউই ও টাইগাররা।

Tags: ওয়ানডেনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টসহাবিবুল বাশার
Previous Post

সোশ্যাল মিডিয়ায় যাচাইহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান কাবার ইমামের

Next Post

নীতিনির্ধারকদের লক্ষ্যচ্যুতিতে কেন সামগ্রিক অর্জন বিনষ্ট হয়?

Next Post

নীতিনির্ধারকদের লক্ষ্যচ্যুতিতে কেন সামগ্রিক অর্জন বিনষ্ট হয়?

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT