চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে বাংলাদেশকে অনুসরণ করে সাফল্য তুলেছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 19, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট এক রহস্যের নাম। আচরণ কেমন হবে সেটা সফরকারী দল দূরের কথা, স্বাগতিকরাও অনেক সময় বুঝতে পারে না। যেমন ঘটেছে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে। পিচ নিয়ে তাই আলোচনা দ্বিতীয় ম্যাচের আগেও। কিউই পেসার নাথান স্মিথ মনে করছেন, দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের মতোই উইকেট হবে। সঙ্গে জানালেন, প্রথম ম্যাচে বোলিংয়ে শরিফুল ইসলামের লেন্থকে অনুসরণ করে সাফল্য পেয়েছেন তারা।

সোমবার তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সকাল ১১টায় শুরু হবে খেলা, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। রোববার সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরলেন কিউই পেসার নাথান। বললেন, প্রথম ম্যাচের মতো একই ধরনের উইকেট প্রত্যাশা করছেন।

‘মনে হচ্ছে তারা দ্বিতীয় একটি উইকেট প্রস্তুত করে রেখেছে যা গত ম্যাচের মতোই হবে। উইকেটে ঘাসের বেশ ভালো আবরণ আছে। তবে আমার মনে হয় প্রচণ্ড গরমে উইকেট পুড়ছে এবং এর ফলে ভেঙে যাচ্ছে। ফ্লাডলাইট জ্বলে ওঠার সময় রোদের প্রভাবে পায়ের ছাপ ও ফাটলগুলো আরও দৃশ্যমান হচ্ছিল।’

‘দ্বিতীয় ম্যাচের উইকেট দেখে কিছুটা পাকিস্তান সিরিজের উইকেটের মতো মনে হচ্ছে, ফুটেজ দেখে। এতে গতি বেশি থাকতে পারে। বাংলাদেশ মনে হয় প্রথম ম্যাচের উইকেটে বেশি গতি চেয়েছিল। দেখা যাক পরের ম্যাচে কেমন উইকেট থাকে।’

‘বাংলাদেশ আরও ভালো পিচ বানানোর চেষ্টা করছে। তাদের দলে অনেক কোয়ালিটি পেস বোলার রয়েছে। তাদের কাজে লাগাতে চাইবে। অসম বাউন্স আমরা প্রত্যাশা করেছিলাম। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। নেটে যেভাবে খেলেছি সেভাবেই মূল ম্যাচে খেলেছি। প্রস্তুতি ভালোভাবে নিতে পেরেছি আমরা সবমিলিয়ে।’

বাংলাদেশের উইকেটে বোলারদের মানিয়ে নেয়া বেশ কঠিন। এক্ষেত্রে টস প্রাধান্য দিচ্ছেন স্মিথ। গত ম্যাচে আগে ব্যাট করা ব্যাটারদের তথ্যের ভিত্তিতে বোলাররা সাফল্য পেয়েছেন, জানিয়েছেন স্মিথ। বললেন, প্রথম ইনিংসে কিউই ব্যাটাররা প্রতিনিয়ত বার্তা দিচ্ছিলেন যে, উইকেট নিচু হচ্ছে এবং বাউন্স অসমান।

শরিফুলের বোলিং দেখে তারা শিক্ষা নিয়েছেন এবং দীর্ঘক্ষণ স্টাম্প লাইন বজায় রেখে বল করার চেষ্টা করেছেন। বিশেষ করে টিকনারের স্লোয়ারগুলো উইকেটে থেমে আসছিল, যা তাদের সফল হতে সাহায্য করেছে। কন্ডিশন অনুযায়ী তারা নেটেও একই ধরনের উইকেটে অনুশীলন করেছিলেন, জানালেন নাথান।

‘ব্যাটারদের মধ্যে ভালো যোগাযোগ ছিল। যে কারণে আমরা ভালোভাবে বুঝেছি উইকেট কেমন আচরণ করছে। শরিফুলের প্রথম বলটা এত লো হয়ে গিয়েছিল, নিক কেলিকে প্রায় বোল্ড করে দিচ্ছিল। শরিফুল যে লেন্থে বল করেছে, আমরাও সেই লেন্থে হিট করে যেতে চেয়েছি। যতটা লম্বা সময় ধরে করা যায়। স্টাম্পে বল করতে চেয়েছি। বাউন্স অসম ছিল, পরে টিকনার দারুণ কিছু স্লোয়ার করেছে যেগুলো ভালো ছিল। লম্বা সময় ধরে এমন বোলিংয়েই সাফল্য এসেছে।’

তীব্র গরমে আগে বোলিং করাকে বড় চ্যালেঞ্জ দেখছেন তারকা পেসার, ‘এই কন্ডিশনে আগে বোলিং করা নিশ্চিতভাবেই কঠিন। সেক্ষেত্রে সিমারদের স্পেল ছোট হওয়া উচিৎ, সর্বোচ্চ দুই বা তিন ওভার। এরপর বাইরে গিয়ে তরল খাবার খেয়ে বিশ্রাম নিয়ে আবার ফিরে আসতে হবে। এটি একটি দলীয় প্রচেষ্টা হবে, যেখানে মাঠের বাইরের খেলোয়াড় ও স্টাফদেরও সাহায্য প্রয়োজন।’

Tags: কেলিনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশরিফুলস্মিথ
Previous Post

সাবেক মন্ত্রীকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত

Next Post

রুবেলকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

Next Post

রুবেলকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

মোস্তাফিজের ফেরার বিষয়ে যা জানালেন শরিফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT