চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসন-লিচের বোলিংয়ে দিশেহারা কিউইরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, ব্যাটসম্যান রান সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিংয়ে ঘরের মাঠে সুবিধা করতে পারছে না নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ইংলিশদের দেয়া ৪৩৫ রানের জবাবে ব্যাট করতে রীতিমতো ধুঁকছে স্বাগতিকরা। ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টিম সাউদির দল।  এরই মধ্যে ফলোঅনের শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড। ২৯৭ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের ফলোঅন এড়াতে স্কোরবোর্ডে যোগ করতে হবে আরও ৯৮ রান।

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৬৫ ওভারে ৩ উইকেটে ৩১৫ রান তোলে ইংল্যান্ড। শনিবার দ্বিতীয় দিনের শুরুতেই হেরি ব্রুক ও জো রুটের ২৯৪ রানের জুটি ভাঙ্গে কিউই পেসার হেনরি নিকোলস। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সম্ভাবনা দেখিয়ে ১৭৬ রানে ১৮৬ রান করে সাজঘরের পথ ধরেন ব্রুক। এ যাত্রায় ২৪টি চার ৫টি ছক্কা মারেন এ ব্যাটার।

ব্রুক ফিরে গেলেও উইকেটে থিতু হয়ে ব্যাট চালাতে থাকেন ইংলিশদের টপ অর্ডার ব্যাটার রুট। তাকে সঙ্গ দিতে নেমে অধিনায়ক বেন স্টোকস ২৮ বলে ১৭ রান করে আউট হন। উইকেটকিপার ব্যাটার বেন ফোকস আর স্টুয়ার্ট ব্রডকে মিচেল ব্রেসওয়েল তুলে নিলে ৪০০ রানের আগেই ৭ উইকেট হারায় ইংল্যান্ড।

এল প্রান্ত থেকে দারুণ ব্যাট করতে থাকা রুট আগের দিনের সেঞ্চুরিকে দেড়শ রানে পরিণত করেন। ২২৪ বলে ১০ চার আর ৩ ছক্কায় অপরাজিত ১৫৩ রান করলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রুটের সঙ্গে ৫ বলে ৬ রানে অপরাজিত ছিলেন আরেন ব্যাটার অলি রবিনসন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৩৫ রান করে ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি নেন ৪ উইকেট। দুই উইকেট শিকার অফস্পিনার মিচেল ব্রেসওয়েল।

জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার বছর পর শীর্ষে ওঠা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন তোলে নেন একে একে তিনটি উইকেট। ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন ও উইল ইয়ংকে শিকারে পরিণত করেন ৪০ বর্ষী ডানহাতি এ পেসার। তাদের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।

টানা তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। অন্য প্রান্ত থেকে উইকেট ধরে খেলার চেষ্টা করেও ব্যর্থ হন আরেক ওপেনার টম লাথাম। ৭৬ বলে ৩৫ করে জ্যাক লিচের বলে আউট হন তিনি। এরপর টানা দুই উইকেট নেন লিচ। হেনরি করেন ৩০ রান ও মিচেলের ব্যাট থেকে আসে ১৩ রান। ১০০ রানে ৭ উইকেট হারালে শঙ্কায় পড়ে ফলোঅনের।

১০৩ রানে ৭ উইকেট হারানোর পর টম ব্লান্ডেল আর টিম সাউদি দলকে অলআউট হওয়া থেকে  রক্ষা করেন। ৫৫ বলে ২৫ রান করে অপরাজিত আছেন ব্লান্ডেল অন্যদিকে অধিনায়ক সাউদি ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থেকে দ্বিতীয় খেলা শেষ করেন।

ইংল্যান্ডের হয়ে  অ্যান্ডারসন ও লিচ ৩টি করে উইকেট নেন। এছাড়া ব্রড নেন একটি উইকেট।

Tags: অ্যান্ডারসনইংল্যান্ডটিম সাউদিনিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

‘ব্যাটম্যান’, ‘টপ গান’কে হারিয়ে সেরা ‘আরআরআর’

Next Post

গমে ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনে গবেষকদের সাফল্য

Next Post
গমে ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনে গবেষকদের সাফল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গমে ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবনে গবেষকদের সাফল্য

সালমা-আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ‘সালমা-আদিল ফাউন্ডেশন’র আর্থিক অনুদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT