চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা পোশাকে কিউইদের কাছে হেরে শুরু বাংলাদেশের

এ-দলের চারদিনের টেস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 17, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর সাদা পোশাকে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় চারদিনের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে ৭০ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল।

বুধবার সিলেটে চারদিনের টেস্টের প্রথম দিনে টসে হেরে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৭৫.২ ওভার ব্যাট করে ২৫৬ রান করে তারা। জবাবে নেমে বাংলাদেশ ১২ রানের লিড নিয়ে ৬৯.৩ ওভার ব্যাট করে ২৬৮ রানে থামে। দ্বিতীয় ইনিংসে নেমে ৮০.১ ওভারে ২৫৭ রান তোলে সফরকারী দল। ২৫৬ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ১৭৫ রানে।

৫ উইকেটে ২১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল কিউইরা। চতুর্থ দিনের প্রথম সেশনে আরও ৪১ রান যোগ করে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে সেঞ্চুরি করেছেন নিক কেলি। ২০৭ বলে ১২২ রানের ইনিংস খেলেন তিনি। ১৩৮ বলে ৫৮ রান করেন জো কার্টার। এছাড়া ডিন ফক্সক্রোফট ২১ রান করেন।

বাংলাদেশ বোলাদের মধ্যে হাসান মুরাদ ৫ উইকেট নেন। নাঈম হাসান নেন ৪ উইকেট।

জবাবে নেমে ব্যাটিং ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। কেবল চার ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছান। মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ৫৭ রান করেন। ১৬৭ বলের অপরাজিত ইংনিসে ছিল ৬টি চারের মার। ৮৯ বলে ৫০ রান করেন জাকির হাসান। এছাড়া নুরুল হাসান সোহান ২৭ রান এবং এনামুল হক বিজয় ১৬ রান করেন।

কিউই বোলারদের মধ্যে আদিত্য অশোক ৫ উইকেট নেন। জেডিন লিনক্স নেন তিন উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ২৫৬ রান কের নিউজিল্যান্ড দলটি। মিচেল হে’র ৮১ রানের পর ডিন ফক্সক্রাফট ৪৭ রান করেন। খালেদ নেন ৬ উইকেট এবং এনামুল হক বিজয় নেন তিন উইকেট।

জবাবে নেমে বাংলাদেশ ২৬৮ রান করে। ইনিংসের সর্বোচ্চ রান করেন অধিনায়ক সোহান, ৮৮ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। মাহিদুল ইসলাম অঙ্কন ও অমিত হাসান ২৫ করে সংগ্রহ করেন। ২৪ রান করেন ওপেনার এনামুল হক বিজয়। কিউইদের জশ ক্লার্কসন ৪ উইকেট নিয়েছেন, ৩টি উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

Tags: চারদিনের টেস্টনিউজিল্যান্ড ‘এ’বাংলাদেশ এবিজয়লিড স্পোর্টসসিলেটসোহান
Previous Post

দাপুটে বোলিংয়ে ২৭ রানে আমিরাতকে হারাল বাংলাদেশ

Next Post

‘৮৬৪৭’ রহস্যসংখ্যায় ট্রাম্পকে ‘হত্যার হুমকি!

Next Post
ট্রাম্পকে হত্যার হুমকি নিয়ে আলোচনায় ৮৬৪৭ রহস্যসংখ্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘৮৬৪৭’ রহস্যসংখ্যায় ট্রাম্পকে ‘হত্যার হুমকি!

লিবিয়ায় বড় গণবিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাদ্দাফির পতনের পর লিবিয়ায় সবচেয়ে বড় গণবিক্ষোভ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT