চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে জবিতে বর্ষবরণ

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
8:13 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in শিক্ষা
A A
নানা আয়োজনে জবিতে বর্ষবরণ উৎসবের আনন্দমুখর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা প্রদর্শনীর মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মহাসমারোহে বাংলা বর্ষবরণ পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ‘বৈশাখে নূতন করিনু সৃজন, মঙ্গলময় যত তনু-ময়’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের মুখোশ ও রিকশাচিত্রসহ বিলুপ্ত প্রাণী কুমিরের মোটিফও প্রদর্শন করা হয়। লক্ষীপেঁচা, ফুল, মৌমাছি, পাতা, বাঘ’র মুখোশ এবং গ্রামবাংলার লোক কারুকলার নিদর্শনসমূহ স্থান পায় শোভাযাত্রায়।

এরপরে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাইকে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতন করতে পারি। পারিবারিকভাবেই নারী পুরুষ সমতাকরণে, নারীকে মানুষ ভাবার মানষিকতার শিক্ষা দিতে হবে, নতুন প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবিষয়ে লিখতে হবে, বলতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কর্মকর্তা সমিতির সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কর্মচারী সমিতির সভাপতি।

এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্য চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সংগীত বিভাগের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, নাট্যকলা বিভাগের আয়োজনে যাত্রাপালা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিকেলে জবি সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠির পরিবেশনা এবং জবি ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের আয়োজনে সন্ধ্যা রাত পর্যন্ত ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। এসময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলে আনন্দে নেচে গেয়ে উদ্বেলিত ও উৎফুল্ল হয়ে বর্ষবরণকে আনন্দবহ করে তুলে।

উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল। কিন্তু ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল। সকল শিক্ষক শিক্ষার্থীদের সাথে পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে ১৮ এপ্রিল উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়পহেলা বৈশাখ
Previous Post

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ও বার্তাপ্রধানের সাক্ষাত

Next Post

শিক্ষাপ্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ জমা দিতে হবে সরকারি কোষাগারে

Next Post
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ জমা দিতে হবে সরকারি কোষাগারে

উপজেলা নির্বাচন, ভোটার, গণনা, বাংলাদেশ, নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী মন্ত্রী-এমপির স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে যেতে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT