চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অপূর্ব’র কাছে সিরিজটি স্পেশাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in বিনোদন
A A
অপূর্বের সিরিজের জন্য বিশেষ ছবি, যেখানে বিভিন্ন চরিত্রের ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভি থেকে সিনেমার পর্দা, এবার ওয়েব সিরিজে তারকা অভিনেতা অপূর্ব! ভারতীয় প্লাটফর্ম হইচইয়ের সাথেও প্রথমবার। সব মিলিয়ে আসন্ন কাজটি অপূর্ব’র জন্য খুবই বিশেষ।

তারউপর শোনা যাচ্ছে, আসন্ন ওয়েব সিরিজটি নব্বই দশকের বাংলা ছবির সুপারস্টার প্রয়াত সালমান শাহ’র হত্যা রহস্য নিয়ে! যার নাম ‘বুকের মধ্যে আগুন’। সিরিজটি নিয়ে ভীষণ উত্তেজিত অপূর্ব। এ বিষয়ে অপূর্ব’র ভাষ্য, ‘হইচইয়ের সাথে এটি আমার প্রথম কাজ, তাই এটি খুবই স্পেশাল।’

‘বুকের মধ্যে আগুন’ এ অভিনয় প্রসঙ্গে অপূর্ব আরও বলেন, প্রিপারেশনের জন্য শুধু আমার স্ক্রিপ্টটাই যথেষ্ট ছিলো। স্ক্রিপ্ট এবং ডিরেক্টরের গাইডলাইন। একেক অ্যাপিসোডে এক ধরনের চমক রয়েছে।

এরইমধ্যে সিরিজটির স্ট্রিমিং তারিখও জানিয়েছে হইচই। আগামি ১৭ ফেব্রুয়ারি দর্শক এটি দেখতে পারবেন।

বাংলাদেশের একজন সুপারস্টার নায়ক। যিনি স্টাইলিশ আইকন। রঙিন দুনিয়ায় যখন তার জনপ্রিয়তা তুঙ্গে, তখন তার হঠাৎ মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এতে সুপারস্টারের স্টারডম যেন এক নিমিষেই আকাশ থেকে মাটি পড়ে যায়! দেশের আনাচে-কানাচেতে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই সুপারস্টার এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করলেন?

সত্যিই কি আত্মহত্যা নাকি অন্যকিছু? অজানা রহস্যে মোড়ানো এই কেসের জট খুলবেন এসপি গোলাম মামুন ওরফে অভিনেতা অপূর্ব! এমন গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করেন ‘ন ডরাই’-খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু।

বাংলাদেশের মানুষের কাছে অতি চিরচেনা এই গল্পটি নব্বই দশকের প্রয়াত সুপারস্টার সালমান শাহ-এর। তাহলে তারই মৃত্যু রহস্যের গল্পটি এবার উঠে আসছে এই ওয়েব সিরিজে? এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা আগেই জানিয়েছেন, ‘জিনিসটা দেখতে হয়তো একইরকম লাগবে কিন্তু এটি একটি ফিকশন। তার (সালমান শাহ) সাথে হয়তো কিছুটা মিলে যাবে কিন্তু এটি তার ঘটনা নয়।’

অংশু বলেন, ‘বুকের মধ্যে আগুন’ দেখার পর কেউ মিল খুঁজে পেলে যে যার মতো করে ব্যাখ্যা করবে। সেটাই আনন্দদায়ক হবে। আমি এবং নির্মাণ সংশ্লিষ্টদের জায়গা থেকে বলবো, এই গল্প থেকে যদি কেউ অন্য ঘটনার মিল খুঁজে পায়, এটা একান্তই তার ভাবনা।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে অপূর্ব ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

Tags: ইয়াশ রোহানওয়েব সিরিজগাজী রাকায়েততমা মির্জাতানভীরতানিম রহমান অংশুতানিয়া আহমেদতারিক আনাম খানতৌকীর আহমেদপ্রয়াতবুকের মধ্যে আগুনলিড বিনোদনশাহনাজ সুমিসালমান শাহহইচই
Previous Post

স্ত্রীর ভয়ে তথ্য গোপন করে বিপদে আলভেজ

Next Post

বরিশালে আবারও রিফাত-মিন্নির ঘটনার পুনরাবৃত্তি

Next Post
বরিশালে রিফাত-মিন্নির ঘটনার পুনরাবৃত্তি নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে আবারও রিফাত-মিন্নির ঘটনার পুনরাবৃত্তি

ডা. দীপু মনি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে বিএনপি নষ্ট করে ফেলেছে: ডাঃ দীপু মনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT