চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গল্পের টানে যে ওয়েব ফিল্মে মিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
আধুনিক পোশাক পরা মহিলার ছবি, লাল রঙের পোশাক ও সুন্দর চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো প্রজেক্টে। ১৩ ডিসেম্বর নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন অভিনেত্রী। ফিল্মটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।

নির্মাতা জানান, “এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাজী আসাদ বলেন, “বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন।”

প্রথমে সিরিজ, দ্বিতীয়টি ফিল্ম এবং দুটিই চরকির সঙ্গে। কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা কাজী আসাদ বলেন, “চরকির সঙ্গে কাজ করার একটা আনন্দ হচ্ছে স্বাধীনতা। প্রথম কাজের অভিজ্ঞতা থেকে আশা করতে পারি দ্বিতীয় বা আগামী কাজেও এর ব্যতিক্রম হবে না।”

১৩ ডিসেম্বর দুপুরে চরকি কার্যালয়ে চরকি অরিজিনাল ফিল্মে চুক্তি স্বাক্ষর করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এসময় চরকির পক্ষে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, “চরকিতে মিমের শুরুটা হচ্ছে মেধাবী নির্মাতার চমৎকার সম্ভাবনাময় একটা ফিল্মের মাধ্যমে। বড় পর্দায় মিম মানেই তুমুল দর্শরপ্রিয়তা। এবারও দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন। বিদ্যা সিনহা মিমকে চরকিতে স্বাগত এবং শুভ কামনা।”

এদিকে চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন অভিনেত্রী। কারণ গল্পটা তার ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে কাজ করছেন না মিম।
জানালেন, গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষাঙ্গিক বিষয়গুলো ভালো লাগে না জন্য কাজ করছেন না অভিনেত্রী। মিম বলেন, “এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার।”

মিম এ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনো আভাস দেননি। জানিয়েছেন, গল্পে একটা দারুণ কিছু হবে, আর সেটা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে।

মিম বলেন, “চরকি দেশের বড় একটা প্ল্যাটফর্ম। এখানকার সিরিজ–ফিল্ম আমি নিয়মিতই দেখি। তাদের কাজ ভালো হয়, ভালো লাগে। আমি আশা করছি আমার প্রথম কাজটা খুব ভালো হবে এবং সবার ভালো লাগবে।” মিম দর্শকদের উদ্দেশে জানান, ২০২৬ সালে আরও কিছু কাজের ঘোষণা আসবে তার।

নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু, কাজী আসাদ এবং নির্মাতার সঙ্গে এর চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর। ফিল্মটিতে এরইমধ্যে যুক্ত হয়েছেন আরও গুণী সব অভিনয়শিল্পী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নামও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ।

Tags: কাজী আসাদচরকিবিদ্যা সিনহা মিমমিমরেদওয়ান রনিলিড বিনোদন
Previous Post

শীতকালীন ফসল ঘিরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

Next Post

পর্তুগালে উৎসবমুখর পরিবেশে হবে মহান বিজয় দিবস উদযাপন

Next Post
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগালে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালে উৎসবমুখর পরিবেশে হবে মহান বিজয় দিবস উদযাপন

নৌ উপদেষ্টা বাংলাদেশের জাতিসংঘ কার্যক্রমে অবদান নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত: নৌ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT