চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সের ‘ডোন্ট লুক আপ’ কেন আলোচনায়? 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 28, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
নেটফ্লিক্সের 'ডোন্ট লুক আপ' এর মূল চরিত্ররা একসাথে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনের আগের দিন নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে প্রতীক্ষিত তারকাবহুল ছবি ‘ডোন্ট লুক আপ’। ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেনেফার লরেন্স অভিনয় করেছেন মহাকাশচারীর চরিত্রে। সমালোচক মহলে ছবিটি প্রশংসা না পেলেও দর্শক মহলে সাড়া ফেলেছে।

নেটফ্লিক্সের রেটিং-এর শীর্ষে এখন এই ছবি। সামাজিক মাধ্যমেও ছবিটি নিয়ে চলছে আলোচনা। কেন আলোচনায় ‘ডোন্ট লুক আপ’?

আমেরিকা কিংবা ইউরোপীয় অঞ্চলের সমালোচক ও চলচ্চিত্র বিশ্লেষকদের কাছে ছবিটি একেবারেই ভালো লাগেনি। দুর্দান্ত সব অভিনয়শিল্পী থাকা সত্ত্বেও প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে একই বিষয় বারবার বলা হয়েছে। এতে কারো কারো কাছে একঘেয়ে মনে হয়েছে ছবিটি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিভিউতে বলা হয়েছে, ‘পুরোপুরি ডিজাস্টার!’ দ্য ডেইলি বিস্টের রিভিউতে বলা হয়েছে ‘এই ছবিতে মজার কিছুই পাওয়া যায়নি।’ রোলিং স্টোন-এ বলা হয়েছে, ‘ডোন্ট লুক আপ… নাহলে দেখবেন সিনেমা নামক বোমা আপনাকে আঘাত করতে আসছে।’ পলিগন-এর রিভিউতে বলা হয়েছে, ‘একেবারেই আনন্দহীন এক অস্বাভাবিক যাত্রা।’ এমনকি গার্ডিয়ানেও সমালোচনা করা হয়েছে ছবির। ‘গাঁজাখুরি গল্প’ মনে হয়েছে জনপ্রিয় গণমাধ্যমটির চলচ্চিত্র বিশ্লেষকদের কাছে।

মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে নেটফ্লিক্সের টপ টেনের এক নম্বরে কেন এই ছবি? তার কারণ হতে পারে, ডিক্যাপ্রিও এবং জেনেফার লরেন্সের মতো তারকা আছেন ছবিতে। তাদের কাজের প্রতি ভক্তদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। একজন পরিবেশবাদী হিসেবে রূপালি পর্দায়ও পরিবেশ বাঁচানোর যুদ্ধেই অবতীর্ণ হয়েছেন ডিক্যাপ্রিও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্যোগ সম্পর্কে সচেতন করতে দেখা গেছে তাকে।

সাইন্সফিকশন ব্ল্যাক কমেডি ঘরানার এই ছবিতে ডিক্যাপ্রিও একজন জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এবং নভোচারী। তার ছাত্রী জেনিফার লরেন্স। তারা দুজন বুঝতে পারেন পৃথিবীর দিকে ছুটে আসছে একটি ভয়ংকর ধূমকেতু, যা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু কেউ তাদের সতর্কবাণী কানে তুলছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বারস্থ হতেও দেখা গেছে তাদের। আরিয়ানা গ্রান্ডের সাথে সাক্ষাৎ, খবরের কাগজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, কোনো চেষ্টাই বাদ যায়নি। তবুও ব্যর্থ হন তারা। এক পর্যায়ে তাদের গ্রেপ্তার করে এফবিআই।

অনেকে মনে করছেন ছবির মূল বিষয় পরিবেশ নয়, রাজনীতি। লিওনার্দো ডিক্যাপ্রিও এবং জেনিফার লরেন্সকে সরকার ও মিডিয়ার ওপর ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়তে দেখা যায়। অনেকে মনে করছেন, জলবায়ু পরিবর্তনের চেয়ে বর্তমান কোভিড ষড়যন্ত্রের সাথে আরও বেশি প্রাসঙ্গিক এই ছবি।

ছবিতে রাজনীতিবিদদের ‘চরিত্র হনন’ করা হয়েছে; যারা শুধুমাত্র লাভের গন্ধ পেলেই সমস্যায় কান দেন, মিডিয়াকে কটাক্ষ করা হয়েছে, যারা প্রকৃত সমস্যাকে গুরুত্ব দেয় না,  টেক ইন্ডাস্ট্রিকে তীব্র সমালোচনা করা হয়েছে; তারা শুধু লাভ খোঁজে, সমাধান খোঁজে না। শুধু তাই নয়, সমালোচনার তীর থেকে বাদ যাননি বিজ্ঞানীরাও। কারণ, লিওর চরিত্রটি যখন জনপ্রিয় হয়ে ওঠে, তখন তার দাম্ভিকতা বেড়ে যেতে দেখা যায়।

‘ডোন্ট লুক আপ’ এর চিত্রনাট্য লিখেছেন অস্কার বিজয়ী অ্যাডাম ম্যাককে। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স ছাড়াও ছবিতে আছেন, রব মরগান, মেরিল স্ট্রিপ, ক্রিস ইভান্স, ম্যাথিও পেরি, জোহান হিল, মার্ক রাইলান্স, টাইলের পেরি, রন পের্লম্যান, আরিয়ানা গ্র্যান্ডে, কেট ব্ল্যাঞ্চেট ও হিমেশ প্যাটেল।

ইউরোপ, আমেরিকার দর্শক কিংবা চলচ্চিত্র সমালোচকদের কাছে ছবিটি যেমনই লাগুক না কেন, এশিয়ার দর্শক ও সমালোচকরা ‘ডোন্ট লুক আপ’ নিয়ে এখন পর্যন্ত উচ্ছ্বসিত।

Tags: আমেরিকাইউরোপএশিয়াজেনেফার লরেন্সডোন্ট লুক আপনেটফ্লিক্সনেতাপরিবেশমেরিল স্ট্রিপরাজনীতিলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসমালোচকসিনেমা
Previous Post

সর্বোচ্চ নগর পরিকল্পনা সম্মাননায় চুয়েট শিক্ষক মিশুক

Next Post

‘নাগরিক সংলাপ’সহ ৬ প্রস্তাব ওয়ার্কার্স পার্টির

Next Post
ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে দর্শনার্থী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নাগরিক সংলাপ’সহ ৬ প্রস্তাব ওয়ার্কার্স পার্টির

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ১৫ রোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT