চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডির গল্পে আরিয়ানের ওয়েব ফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 26, জুলাই 2023
in বিনোদন
A A
আরিয়ানের ওয়েব ফিল্মের ট্রেলার লঞ্চের ছবি, যেখানে তিনি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘উনিশ ২০’-এর পর নতুন ওয়েব ফিল্ম আনছেন মিজানুর রহমান আরিয়ান। তার নতুন এই ওয়েব ফিল্মটির বিষয়বস্তু জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডি! এমনটাই আভাস মিলেছে ‘ফ্লাইট ২২৭’ নামে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত একটি পোস্টারে।

যেখানে দেখা যাচ্ছে, আকাশ থেকে একটি বিমান বিধ্বস্ত হয়ে মাটিতে। যা দাউদাউ করে পুড়ছে! প্রকাশিত পোস্টারটি দেখেই ধারণা করা যাচ্ছে, এটি হতে যাচ্ছে কোনো বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ওয়েব ফিল্ম। আরিয়ান তার ফেসবুকে পোস্ট করলে অনেকেই ধারণা করছেন, এটি বিমান দুর্ঘটনাকে ঘিরে নির্মিত।

দুর্দান্ত এবং একেবারে নতুন এই কনসেপ্টে কনটেন্ট নির্মাণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের বাহবা পাচ্ছেন জনপ্রিয় এই নির্মাতা।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি শুধু একটি গল্পকে কেন্দ্র করে নয়, এখানে প্রেম বন্ধুত্ব সম্পর্ক ভালোবাসা অনেকগুলো গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এর মধ্যে জার্নি ও ট্র্যাজেডি আছে। গত দুই বছর ধরে এই গল্প নিয়ে কাজ করেছি। সবকিছু গুছিয়ে উঠতে একটু সময় লাগলো।

শিগগির বঙ্গ অ্যাপে ‘ফ্লাইট ২২৭’ মুক্তি পাবে এবং কারা অভিনয় করেছেন সেগুলো অফিশিয়ালি ঘোষণা করা হবে। এর বেশী কিছুই জানাতে চান না মিজানুর রহমান আরিয়ান।

বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, গল্পের পাশাপাশি আরিয়ান পছন্দের নির্মাতা। বঙ্গের ‘২২ শে এপ্রিল’ কনটেন্টটি তার বানানো। পরিমিত বাজেটে সে তার বেস্ট কাজটি উপহার দেয়। ‘ফ্লাইট ২২৭’-এ আরিয়ান যে গল্পটি বলতে চেয়েছে আমাদের বিশ্বাস সেটি করতে পারবে এবং গল্পটি সবাইকে স্পর্শ করবে।

Tags: উনিশ ২০ওয়েব ফিল্মনেটওয়ার্কের বাইরেবঙ্গমিজানুর রহমান আরিয়ানলিড বিনোদনসিনেমা
Previous Post

আগুনে পুড়লো বুদ্ধমূর্তিসহ হাজার বছরের পুরনো মন্দির

Next Post

কেমন হলো ‘মাসুদ রানা’র ট্রেলার?

Next Post
নতুন মাসুদ রানা ট্রেলার দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হলো ‘মাসুদ রানা’র ট্রেলার?

ঢাকার বাণাস্রী পুলিশ পার্কের কাছাকাছি টিটাশ রোডের মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT