৭ কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় করছে সরকার। এই ৭ কলেজের অধ্যক্ষদের মধ্যে একজনকে অন্তরর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হবে। যে কলেজের অধ্যক্ষ প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন সেই কলেজ থেকেই আপাতত: পরিচালিত হবে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।








