চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-ভৈরব রুটে নতুন ট্রেন চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 26, মার্চ 2025
in জনপদ
A A
ঢাকা-ভৈরব রুটে নতুন ট্রেনের উদ্বোধন, ট্রেনের সামনে বিশাল ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে যাত্রা শুরু হয়েছে নরসিংদী কমিউটার ট্রেন। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে সহকারি যন্ত্র প্রকৌশলী রেজাউল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি প্রমূখ।

স্থানীয়রা জানান, ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি আজকে পূরণ হলো। এই ট্রেনটি চালু হবার পর এ অঞ্চলের মানুষ রাজধানী শহর ঢাকায় দিনের ভিতরে যার যার কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই রেলপথ।

নরসিংদী কমিউটার ট্রেন সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে নরসিংদী কমিউটার ট্রেন। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টায় কমলাপুর রেলস্টেশনে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে দিবেন।

বাংলাদেশ রেলওয়ে সুত্রে জানা যায়, নরসিংদী কমিউটার -১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।

কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে। ট্রেনে ১১টি বগি রয়েছে। তবে মহিলাদের জন্য ১টি বগি সংরক্ষিত রয়েছে। ট্রেনটিতে ৬৫২ জন যাত্রীর জন্য নির্ধারিত বসার জন্য সিট রয়েছে।

এছাড়াও দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ট্রেন ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাযের জন্য নির্ধারিত জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে।

ভৈরব বাজার জংশন স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হলো। সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশন থেকে কমিউটান ট্রেন যাত্রা শুরু হয়।

ভোর হবার সাথে সাথে যাত্রীরা স্টেশনে এসে যার যার গন্তব্যে যেতে কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করেন। তারপর নির্ধারিত সময়ে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Tags: ঢাকাভৈরবস্বাধীনতা দিবস
Previous Post

পাপুয়া নিউ গিনিতে ফেসবুক বন্ধ

Next Post

‘মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে জামায়াতে ইসলামী’

Next Post
জামায়াতে ইসলামী নেতা বক্তৃতা দিচ্ছেন, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

'মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে জামায়াতে ইসলামী'

গাজা অঞ্চলের ধ্বংসপ্রাপ্ত এলাকা, ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা থেকে জাতিসংঘের কর্মী কমানোর সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT