চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সংস্করণে শুক্রবার মঞ্চে আসছে ‘উজানে মৃত্যু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
নাট্যশিল্পীর মঞ্চে অভিনয়রত দৃশ্য, নীল আলোতে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যদল পালাকারের প্রশংসিত মঞ্চ প্রযোজনা ‘উজানে মৃত্যু’ নতুন রূপে মঞ্চে আসছে শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। এদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হবে নাটকটির মঞ্চায়ন।

পালাকার তাদের এবারের প্রদর্শনীকে নতুন সংষ্করণ নামে অভিহিত করছে। পালাকার সূত্রে জানা যায়, নাটকের কলেবর বৃদ্ধির জন্য সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য রচনার অংশ বিশেষ সংলাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই দিন প্রযোজনাটির ৫১ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সৈয়দ ওয়ালীউল্লাহর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক শামীম সাগর। পরিচালক বলেন, সৈয়দ ওয়ালীউল্লাহ দেশের প্রেক্ষাপটে নিরীক্ষাধর্মী নাটক লিখেছেন। অবচেতন মনের যে বিচিত্র ধারা, যা সহজে চোখে পড়ে না অথচ বাস্তবেরও অধিক বাস্তব তা সুচারু এবং শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। সম্ভবত তিনিই বাংলাদেশে প্রথম জাদু-বাস্তবতা নিয়ে সাহিত্য রচনা করেছেন। এমন লেখকের সৃষ্টি নিয়ে মঞ্চে কাজ করতে পারাটা আনন্দের এবং চ্যালেঞ্জেরও বটে।

‘উজানে মৃত্যু’-তে মঞ্চে দেখা যাবে আমিনুর রহমান মুকুল , কাজী ফয়সল, চারু পিন্টু, শাহনাজ পারভিন এলিস, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, অনুশ্রীকে। দীর্ঘদিন যাবৎ স্টুডিও থিয়েটার ভিত্তিক নাট্যচর্চায় সরব থেকে নাট্যাঙ্গনকে মুখর করে রেখেছিল পালাকার।

রবীন্দ্রনাথের ‘ডাকঘর’, সেলিম আল দীন-এর ‘বাসন’, উডি অ্যালেনের ‘ডেথ নকস’, ব্রেটল্ড ব্রেখটের ‘রাইফেল’, ফ্রানজ জ. ক্রোয়েটজের ‘রিকোয়েস্ট কনসার্ট’ এসব নানান বিষয় বৈচিত্রের নাট্য নিরীক্ষা পালাকারকে স্বতন্ত্র এক পরিচয় এনে দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সৈয়দ ওয়ালী উল্লাহ’র ‘উজানে মৃত্যু’ নাটকটিও ব্যতিক্রম নয়। পালাকার তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রযোজনাতেও স্বভাবজাত নিরীক্ষায় সৈয়দ ওয়ালী উল্লাহকে নতুন করে চিনে নেবার প্রয়াস গ্রহণ করেছে। পালাকারের এ প্রয়াস স্পর্শ করবে।

Tags: আমিনুর রহমান মুকুলথিয়েটারনাটকমঞ্চরবীন্দ্রনাথশিল্পকলাসেলিম আল দীনসৈয়দ ওয়ালীউল্লাহ
Previous Post

সমালোচনাকারীদের ধুয়ে দিলেন ভূবনেশ্বরের স্ত্রী

Next Post

সাবিনাদের দাঁড়িয়ে থাকার কথা বাদ দিন, উদযাপন করুন

Next Post
বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্যরা সাফ চ্যাম্পিয়নশিপে বিজয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবিনাদের দাঁড়িয়ে থাকার কথা বাদ দিন, উদযাপন করুন

পুলিশের নতুন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের নতুন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT