চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে দীপু হাজরার ‘ভালো থেকো, ভালোবাসা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 24, অক্টোবর 2022
in বিনোদন
A A
দীপু হাজরা ও অন্য নারী অভিনেত্রী প্রকৃতির মাঝে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। তার নাটকে ওঠে আসে গ্রাম বাংলার মানুষের গল্প। মধ্যবিত্ত মানুষের গল্প। হাসি কান্না আর নানা ধরনের আবেগের ভেতর দিয়ে তিনি বিনোদিত করেন দর্শককে।

আগামী বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে দীপু হাজরার পরিচালনায় টেলিফিল্ম ‘ভালো থেকো, ভালোবাসা’। এটি রচনা করেছেন সুস্ময় সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, সালহা খানম নাাদিয়া, রিগান সোহাগ, শ্রেয়সী খান। টেলিফিল্মটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

দীপু হাজরা ও নারী একে অপরের হাত স্পর্শ করে বন্ধুত্বের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ টেলিছবির গল্পে দেখা যায় সাফাত আর লাবনী দুই বন্ধু। তাদের মধ্যে প্রেম আছে কিনা বুঝতে পারে না কেউ। তারা কেবলই বন্ধুর মতন মেশে। একদিন লাবনীকে খুঁজতে ওদের বাসায় এসে লাবনীর বড়ো বোন অতসীর সঙ্গে পরিচয় হয় সাফাতের। অতসীকে মনে ধরে সাফাতের। তবে অতসী যেহেতু বড়, তাই ওকে কিছু বলার সাহস হয় না। এদিকে নিয়ম করে, নানা ফন্দি ফিকির করে সাফাত অতসীর সঙ্গে যোগাযোগ করে। ব্রেকাপের পর অতসী হাসতে ভুলে গেছে, হয়ে গেছে ইন্ট্রোভার্ট। সেই অতসী সাফাতের কারণে ধীরেধীরে আবার স্বাভাবিক হয়ে ওঠে, হাসতে শুরু করে।

সাফাত তাকে নিয়ে মেতে থাকে, অতসীকে হাসায়, নানারকম মজা করে ওর সাথে। হঠাৎ একদিন অতসী উপলব্ধি করে, সাফাত তো তার বোন লাবনীর বন্ধু। লাবনী আবার সাফাতকে ভালোবাসে না তো? কথাটা ইঙ্গিতে বুঝে নিতে গেলে অতসী টের পায় লাবনী আসলে বন্ধুর চেয়ে বেশি আর কিছু ভাবে না সাফাতকে। এমনকি লাবনীর সঙ্গে আরেকজন ছেলের বেশ খাতির আছে। হয়তো ঐ ছেলের সঙ্গেই লাবনীর প্রেম। নিজেকে বোঝায় অতসী, নানাভাবে, নানা-ব্যাখ্যায়। কিন্তু জীবনের জটিল ব্যাখ্যাগুলো কেন যেন তাকে আটকাতে পারে না। অতসীর কেবলই সাফাতের ভালোবাসায় স্বপ্নের পৃথিবীতে উড়তে ভালো লাগে। আর সাফাতও পাগলের মতো ভালোবাসতে থাকে অতসীকে। তবে সাফাত কিংবা অতসী কেউ কখনও নিজেদের অনুভূতির কথা একে অপরকে জানায় না। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় একসময়।

চ্যানেল আই অনলাইন নাটকে তিনজন অভিনেতা হাসপাতালে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ লাবনীর সঙ্গে ওর বয়ফ্রেন্ড শিবলির ঝামেলা হতে লাবনী কাঁদতে কাঁদতে অতসীকে জানায়, সে আসলে ভালোবাসে সাফাতকে, শিবলির সাথে এতদিন ঘুরতো সাফাতকে জেলাস করার জন্য। অথচ সাফাতের কোনো বিকার নেই, সে বোধহয় অন্য কাউকে ভালোবাসে। অথচ সাফাতকে জীবনে না-পেলে লাবনী নাকি মারা যাবে! লাবনীর মুখে এ কথা শুনে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে অতসীর। সে মুহুর্তে স্তব্ধ হয়ে যায়।

এমন গল্প নিয়েই এগিয়ে চলে ‘ভালো থেকো, ভালোবাসা’ টেলিফিল্মটির গল্প। শেষ পর্যন্ত কী হয়? জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।

Tags: চ্যানেল আইটেলিফিল্মদীপু হাজরালিড বিনোদনশিবলী নোমান
Previous Post

অবিশ্বাসের মেঘ সরিয়ে আশার সূর্যোদয়

Next Post

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post
বাংলাদেশের একজন মহিলা রাজনীতিবিদ, মাথায় শাল পরা, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনজন অভিনেতার ছবি, যারা ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তির ভিলেন হতে পারেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় নাকি যিশু, কে হচ্ছেন ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তির ভিলেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT