বাজারে নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার বাহিরে। তার সাথে আবার নতুন করে ভ্যাট ট্যাক্স আরোপিত হলে বাজারে বিশৃঙ্খলা দেখা দিবে বলে মনে করছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
রোববার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্থাটির একাধিক নেতা এ সন্দেহ প্রকাশ করেন।
তারা বলেন, ভ্যাট ট্যাক্স বৃদ্ধিতে বর্তমান সরকার ভাবছে রেভিনিউ বাড়বে, বাস্তবতা ভিন্ন। সত্য কথা বলতে রেভিনিউ আরও কমবে। কারণ, দাম বাড়ার কারণে মানুষ কম ক্রয় করবেন। আর তাতে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না।
বর্তমান সরকারের নীতি ব্যবসাবান্ধব নয় উল্লেখ করে তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ব্যবসায়ীবান্ধব হতে হবে।









