চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষকদের বদলির নতুন ব্যবস্থা বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 14, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রতিমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন বাংলাদেশ শিক্ষা খাতে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত করতে সরকার বড় ধরনের সংস্কার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে শিক্ষক বদলি একটি সিন্ডিকেটনির্ভর ও দুর্নীতিপ্রবণ ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা শিক্ষার মানোন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।

রোববার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে জিপিই ও ইউনিসেফ আয়োজিত বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ (ইএসএ) বিষয়ক যাচাইকরণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক বদলি কার্যক্রমকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। এসব কমিটি নির্দিষ্ট সময় পরপর বৈঠক করে বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি আবেদনগুলো পর্যালোচনা করবে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।

ববি হাজ্জাজ আরও জানান, জেলা, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়েও পাঁচ থেকে ছয় সদস্যের কমিটি থাকবে। এসব কমিটি সংশ্লিষ্ট আবেদন যাচাই করে বদলির সিদ্ধান্ত দেবে। সিটি করপোরেশন, বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটিতে যথাক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বক্তব্যে তিনি মাধ্যমিক, উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর এবং ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীববি হাজ্জাজ
Previous Post

সোনার কলসের পর এবার রোলেক্স রহস্য!

Next Post

কাতার ফাইনালের রেফারিকেই প্রথম ম্যাচে পাচ্ছেন মেসিরা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে রেফারির সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার ফাইনালের রেফারিকেই প্রথম ম্যাচে পাচ্ছেন মেসিরা

জিয়াউর রহমানের স্মরণে গণমাধ্যম ও সৈয়দ হেমায়েত উদ্দিন জিয়াউর রহমানের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT