চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে এসেছে আইফোন ১৬, কী সুবিধা দাম কতো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোন ১৬ সিরিজের বিভিন্ন রঙের মোবাইল ফোনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১৬ সিরিজ উন্মোচন করেছে অ্যাপল। সিরিজের চারটি ফোনেই ( আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো মাক্স) থাকছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামক বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই)।

বিবিসি জানিয়েছে, সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে আইফোন ১৬ সিরিজের লুক প্রকাশ করে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, একটি স্মার্টফোন কী করতে পারে তার সীমানাকে ছাড়িয়ে যাবে আইফোন ১৬ সিরিজ।

অ্যাপল জানিয়েছে, এআই অ্যাপ ‘সিরি’র জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ‘অ্যাপল ইনটেলিজেন্স’। এতে আইফোন ইউজারদের কাজ আরও সহজ করে উঠবে। আগামী মাস থেকেই ‘অ্যাপল ইনটেলিজেন্স’ এর টেস্ট ভার্সন পাওয়া যাবে। প্রথমে ইংরেজিতে এবং পরের বছর থেকে অন্যান্য ভাষায় পাওয়া যাবে।

আইফোনের ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে হু হু করে গরম হয়ে যায় ফোন। আর এবার যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বেড়েছে, সেটা মাথায় রেখে আইফোন ১৬ সিরিজের ফোনগুলোতে ‘অ্যাডভান্সড কুলিং চেম্বার’ রাখা হয়েছে। তার ফলে ফোন বেশি গরম হবে না।
এই সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে অ্যাপল। প্রো ডিসপ্লে আকার হবে ৬ দশমিক ৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬ দশমিক ৯ ইঞ্চি।

১৬ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে। আইফোন ১৬ ও ১৬ প্লাস কালো, গোলাপী, টিল, আল্ট্রামেরিন ও সাদা এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রঙে পাওয়া যাবে।

এই মডেলটির প্রি অর্ডার নেওয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। আর ভারতে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর থেকে। আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু।

Tags: আইফোন-১৬
Previous Post

অতি জোয়ারে ভোলায় ২ হাজার মাছ চাষি ক্ষতিগ্রস্ত

Next Post

আবু সাঈদ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ২ পুলিশ

Next Post
পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু সাঈদ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ২ পুলিশ

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, ঢাকাসহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT