চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির নবীন শিক্ষার্থীদের অনলাইনের ক্লাস বর্জন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
1:59 অপরাহ্ন 17, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
জাবির নতুন ক্যাম্পাসের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসিক হলে আসন বরাদ্দ না দেওয়া এবং সশরীর ক্লাস শুরু করতে প্রশাসনের গড়িমসির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস করা বর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২২টি বিভাগের শিক্ষার্থীরা। ক্লাস বর্জনকারী সবাই ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে ক্লাস বর্জনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন শিক্ষার্থীরা। গ্রুপটি ৫২ ব্যাচের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।

ক্লাস বর্জনকারী বিভাগগুলো হলো —সরকার ও রাজনীতি বিভাগ, নৃবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, বাংলা, ইংরেজি, চারুকলা, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, প্রাণিবিদ্যা, ম্যানেজমেন্ট স্টাডিজ, আইন ও বিচার বিভাগ।

এছাড়া, এ তালিকায় ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটও রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসন সংকটের কারণ দেখিয়ে ভর্তি পরীক্ষার প্রায় ৫ মাস পরে গত ৩০ নভেম্বর তাদের অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু করা হয়। অথচ একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও তারা হলে অবস্থান করে সশরীরে ক্লাস করতে পারছেন না।

এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়টিতে পরবর্তী ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে আবাসিক হলে আসন বরাদ্দ না দেওয়ায় এবং সশরীর ক্লাস শুরু করতে প্রশাসনের গড়িমসি করায় অনলাইনে ক্লাস করা বর্জন করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এবিষয়ে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নুসরাত মুনা বলেন, একটি ব্যাচকে অনলাইনে রেখে পরবর্তী ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন আমাদের ব্যাচের কোন শিক্ষার্থী মেনে নিতে পারছে না। প্রশাসন জানুয়ারির শেষ সপ্তাহে হলে উঠানোর কথা বললেও আশ্বস্ত হচ্ছে না শিক্ষার্থীরা। ফলে এখন পর্যন্ত ২২টি বিভাগের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস বর্জন করেছে। যতদিন সশরীরে ক্লাস শুরু হবে না ততদিন অনলাইনে ক্লাস না করার কথা জানিয়েছেন এ শিক্ষার্থী।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস বর্জনের বিষয়টি শুনেছি। নতুন হলে জনবল নিয়োগের কাজ শেষ পর্যায়ে। আশা করছি, জরুরি ভিত্তিতে চলতি মাসে তাদেরকে আবাসিক হলে উঠাতে পারবো। এবং হলে উঠানো হলে তারা সশরীরে ক্লাস করতে পারবে।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

ডুবে যাওয়া ফেরির ৩৩ জনের মধ্যে ৩২ জনকে উদ্ধার

Next Post

রুশ কিশোরীর কাছে অঘটনের শিকার জাবেউর

Next Post
টেনিস খেলোয়াড় ব্যাট হাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ কিশোরীর কাছে অঘটনের শিকার জাবেউর

শাহরুখ খান হালকা পোশাক ও সানগ্লাসে স্টাইলিশ লুক দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছরেও শাহরুখের হ্যাটট্রিক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT